Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

খনিতে ঝুলছে শ্রমিকের দেহ, কাজ করতে এসে আঁতকে উঠলেন অন্যরা, অন্ডালে উত্তেজনা

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: খনি থেকে উদ্ধার শ্রমিকের ঝুলন্ত দেহ (ECL Labour Deadbody Found) ! সোমবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে অন্ডালের (Andal) শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে। মৃত ওই শ্রমিকের নাম ব্রজগোপাল অধিকারী।

খনিতে ঝুলছে শ্রমিকের দেহ, কাজ করতে এসে আঁতকে উঠলেন অন্যরা, অন্ডালে উত্তেজনা

শেষ আপডেট: 9 May 2023 09:40

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: খনি থেকে উদ্ধার শ্রমিকের ঝুলন্ত দেহ (ECL Labour Deadbody Found) ! সোমবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে অন্ডালের (Andal) শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে।

মৃত ওই শ্রমিকের নাম ব্রজগোপাল অধিকারী। বছর পঞ্চাশের এই ব্যক্তির বাড়ি লাউ দোয়া থানার ঝাঁজরা কলোনিতে।

কোলিয়ারির বাকি শ্রমিকরা জানান, রাত সাড়ে আটটা থেকে নাইট সিফ্ট শুরু হয়। প্রতিদিনের মতো ওই সময়ে কর্মীরা খনির ভিতরে নামেন। সেখানেই তাঁরা ব্রজগোপালের দেহ ঝুলতে দেখেন। এমন  দৃশ্য দেখে আঁতকে ওঠেন তাঁরা। হুড়োহুড়ি পড়ে যায় খনিতে। সকলেই পরে খনিগর্ভ থেকে উপরে উঠে আসেন। খবর দেওয়া হয় ইসিএল কর্তৃপক্ষকে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় সিআইএসএফ এবং অন্ডাল থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। খুন না আত্মহত্যা এই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ বিষয়টিকে খতিয়ে দেখছে।

ওই শ্রমিকের সহকর্মীরা জানিয়েছেন, গত প্রায় কুড়ি বছর ধরে এই কোলিয়ারিতে কাজ করেন ব্রজগোপাল। সকলের সঙ্গে বন্ধুত্ব ছিল তাঁর। ভীষণে হাসিখুশি মেজাজের মানুষ ছিলেন।

তাঁরা আরও জানান, ছেলে-মেয়ে, স্ত্রী নিয়ে ভরা সংসার রয়েছে ব্রজগোপালের। তাঁর রোজগারেই সংসার চলত। এই ঘটনার পর অথৈ জলে পড়ল গোটা পরিবার। এদিকে মৃতের পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার দাবি তুলেছে বাম শ্রমিক সংগঠন সিটু। এব্যাপারে ইসিএল কর্তৃপক্ষ কোনও প্রতিক্রিয়া দেয়নি।

মাধ্যমিকের রেজাল্ট কবে? দিনক্ষণ নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী


```