রাজ্যসভায় অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া আসনে ভোট, দিন ঘোষণা করল কমিশন
দ্য ওয়াল ব্যুরো: সেপ্টেম্বরে রাজ্যসভার আসন থেকে ইস্তফা দিয়েছিলেন তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষ। এবার তার সেই ছেড়ে যাওয়া আসনের নতুন করে নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন (EC)। জানা গেছে আগামী ২৯ নভেম্বর এই ভোট হবে।
উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্
শেষ আপডেট: 31 October 2021 07:46
দ্য ওয়াল ব্যুরো: সেপ্টেম্বরে রাজ্যসভার আসন থেকে ইস্তফা দিয়েছিলেন তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষ। এবার তার সেই ছেড়ে যাওয়া আসনের নতুন করে নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন (EC)। জানা গেছে আগামী ২৯ নভেম্বর এই ভোট হবে।
উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা, রাস্তা থেকে গড়িয়ে খাদে পড়ল গাড়ি! মৃত অন্তত ১৩
রবিবার নির্বাচন কমিশনের তরফে নোটিস জারি করে দুই রাজ্যের দুটি রাজ্যসভার আসনের ভোট ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়াও কেরলের একটি আসনেও ভোট হবে ২৯ নভেম্বর।
বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব অর্পিতা ঘোষের রাজ্যসভার সাংসদ হিসেবে মেয়াদ ছিল ২০২৬ সাল পর্যন্ত। কিন্তু সেপ্টেম্বর মাসে পাঁচ বছর বাকি থাকতেই পদ ছেড়ে দেন তিনি। এছাড়া কেরলের আসন খালি হয় জানুয়ারি মাসেই। এই দুই আসনের ভোট একসঙ্গে করাচ্ছে কমিশন। কোভিড বিধি মেনে এই নির্বাচন সম্পন্ন করার নির্দেশিকা জারি করেছে কমিশন।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'