
শেষ আপডেট: 26 February 2023 15:29
দ্য ওয়াল ব্যুরো: ইস্ট-ওয়েস্ট মেট্রো (east west metro) আগেই চালু হয়ে গেছে। যদিও শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ৫ পর্যন্ত ৯.৩ কিলোমিটার দূরত্বে মিলছে মেট্রো পরিষেবা। তবে খুব শিগগিরই গ্রিন লাইনের হাওড়া ময়দান থেকে সেক্টর ৫ পর্যন্ত ১৬.৫৫ কিলোমিটার রাস্তায় মেট্রো পরিষেবা মিলতে চলেছে বলে সূত্রের খবর। আর তার জন্য গঙ্গার তলা দিয়ে সুড়ঙ্গ তৈরি করাও হয়ে হয়েছে। মাত্র ৬৬ দিনে সেই সুড়ঙ্গ তৈরির কাজ শেষ হয়েছে, যা একটি রেকর্ড বলে দাবি করা হয়েছে মেট্রোরেলের তরফে।

ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের জন্য খোঁড়া এই সুড়ঙ্গের বিশেষত্ব হল, ভারতে এই প্রথমবার কোনও নদীর তলা দিয়ে মেট্রো চলাচলের জন্য সুড়ঙ্গ তৈরি করা হয়েছে (INDIA'S FIRST UNDERWATER METRO TUNNEL)। নদীবক্ষ থেকে ১৩ মিটার গভীরে রয়েছে এই সুড়ঙ্গটি। এটির মাধ্যমে পশ্চিমবঙ্গের অন্যতম ব্যস্ত দুটি রেল স্টেশন হাওড়া এবং শিয়ালদহের সংযোগ স্থাপিত হবে। হুগলি নদীর পশ্চিম তীরের হাওড়া স্টেশন কমপ্লেক্স-এর সঙ্গে পূর্ব তীরে থাকা আর্মেনিয়ান ঘাটেরও সংযোগ ঘটাবে এই সুড়ঙ্গ।
ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইনের (গ্রিন লাইন) সঙ্গে এস্প্ল্যানেড স্টেশনে নর্থ-সাউথ (ব্লু লাইন) লাইনের ইন্টারচেঞ্জিং পয়েন্ট তৈরি করা হবে। সব ঠিক থাকলে আগামী অক্টোবর মাসেই হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ৫ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করা যাবে বলে আশা করা হচ্ছে।
আনন্দর কাছে অত্রি ভট্টাচার্য-সহ তিন জনের নাম পাঠাল নবান্ন, রাজ্যপাল সচিব করবেন কাকে