Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

এগরায় সাতসকালে ডাম্পারে ধাক্কা মারল টুরিস্ট বাস! জখম ১৬ পর্যটক, মৃত খালাসি

দ্য ওয়াল ব্যুরো: বেড়াতে যাওয়াই ডেকে আনল বিপদ। পূর্ব মেদিনীপুরের (East Medinipur) রাস্তায় বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল টুরিস্ট বাস। ডাম্পারের সঙ্গে বাসের ধাক্কায় এক জনের মৃত্যু হয়েছে। আহত ১৬ জন পর্যটক। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের এ

এগরায় সাতসকালে ডাম্পারে ধাক্কা মারল টুরিস্ট বাস! জখম ১৬ পর্যটক, মৃত খালাসি

শেষ আপডেট: 3 April 2022 04:56

দ্য ওয়াল ব্যুরো: বেড়াতে যাওয়াই ডেকে আনল বিপদ। পূর্ব মেদিনীপুরের (East Medinipur) রাস্তায় বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল টুরিস্ট বাস। ডাম্পারের সঙ্গে বাসের ধাক্কায় এক জনের মৃত্যু হয়েছে। আহত ১৬ জন পর্যটক।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরা থানা এলাকার পানিপারুলে। লরির খালাসির মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়।স্থানীয় সূত্রে খবর, রবিবার ভোররাতে মালবাহী সেই লরিটি জিনিসপত্র নামিয়ে রাখার জন্য গাড়ি রাস্তার একধারে রাখছিল। কিন্তু তখনই উল্টোদিক থেকে ছুটে আসে একটি টুরিস্ট বাস। দুটি গাড়ির জোরদার সংঘর্ষ হয়। পিষে যান খালাসি। মৃতের নাম মনোজ বারিক।

পর্যটকবাহী সেই বাসের মোট ১৬ জন যাত্রী আহত হয়েছেন বলে খবর। এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের, প্রাথমিক চিকিৎসার পর বেশ কয়েকজনকে ছেড়েও দেওয়া হয়েছে। এই ঘটনায় বেশ কিছুক্ষণ যানজটের মুখে পড়ে ওই এলাকা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।


```