Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পায়খানায় পড়েছিল টাকা, তুলতে গিয়ে সেপটিক ট্যাঙ্কে ডুবে মৃত্যু দুই ভাইয়ের

https://youtu.be/Q22xN8qv5oE দ্য ওয়াল ব্যুরো: ১৪ হাজার ৮০০ টাকা রেখেছিলেন পকেটে। শৌচকর্মের সময় অসাবধানতাবশত পকেট থেকে পড়ে গিয়েছিল সেই টাকার বাণ্ডিল। জল ঢেলে দেওয়ার পর বুঝতে পারেন সর্বনাশ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে দুই ভাইকে জানান। এরপরেই চ

পায়খানায় পড়েছিল টাকা, তুলতে গিয়ে সেপটিক ট্যাঙ্কে ডুবে মৃত্যু দুই ভাইয়ের

শেষ আপডেট: 28 June 2022 13:13

https://youtu.be/Q22xN8qv5oE

দ্য ওয়াল ব্যুরো: ১৪ হাজার ৮০০ টাকা রেখেছিলেন পকেটে। শৌচকর্মের সময় অসাবধানতাবশত পকেট থেকে পড়ে গিয়েছিল সেই টাকার বাণ্ডিল। জল ঢেলে দেওয়ার পর বুঝতে পারেন সর্বনাশ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে দুই ভাইকে জানান। এরপরেই চেম্বারের ঢাকনা খুলে ওই টাকার বাণ্ডিল উদ্ধার করতে নেমে তলিয়ে গিয়ে একসঙ্গে মৃত্যু হল দুই ভাইয়ের। পূর্ব বর্ধমানের (East Bardhaman) ভাতার থানার এরুয়ার গ্রামের বাসিন্দা দুই ভাই কর্মসূত্রে থাকতেন কেরলে। সেখানেই এমনই মর্মান্তিক মৃত্যু (Death) হল তাঁদের। খবর আসতেই এলাকা জুড়ে শোকের ছায়া।

মৃত দুই ভাইয়ের নাম আলকাস শেখ(৩২) ও আসরাফুল শেখ(২৯)। সোমবার সন্ধ্যায় দুঃসংবাদ পৌঁছয় পরিবারের কেরলেই ময়নাতদন্তের পর দেহ গ্রামে আনা হবে। এরুয়ার গ্রামের বাসিন্দা আলকাসরা চার ভাই। তাদের বাবা আবদুল সাত্তার বেশ কয়েকবছর আগে মারা যান। চার ভাইই বিবাহিত। বড় দাদা রূপচাঁদ শেখ বাড়িতে থাকেন। বাকি তিন ভাই সঞ্জীব শেখ, আলকাস ও আসরাফুল তিনজনে কেরলে রাজমিস্ত্রির কাজ করতেন।

বছর দু'য়েক আগে তিন ভাই কেরলে (Kerala) কাজে গিয়েছিলেন। সেখানে মালাপূরম জেলার ত্রিশূল এলাকায় অন্যান্য পরিযায়ী শ্রমিকদের সঙ্গেই তাঁরা একটি ডেরায় থাকছিলেন। সঞ্জীব জানান, সোমবার কাজ সেরে ডেরায় ফিরে আসার পর তিনি শৌচকর্ম সারতে যান। তখন আলকাস ও আসরাফুল রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সঞ্জীবের প্যান্টের পকেটে ছিল ১৪ হাজার ৮০০ টাকা। একটি পলিথিন প্যাকেটে মোড়ানো ছিল টাকার গোছাটি। শৌচকর্ম সেরে জল ঢালার পর সঞ্জীব দেখেন তাঁর টাকার বাণ্ডিল প্যানে পড়ে গিয়েছে। বুঝতে পারেন ওই বাণ্ডিল ততক্ষণে সরাসরি চেম্বারে চলে গিয়েছে। ভাই আলকাস ও আসরাফুলকে বিষয়টি জানানোর পর তিনজন মিলে একটি শাবল এনে ওই পায়খানার চেম্বারের ঢাকনা খোলেন। তখন তাদের নজরে পড়ে পলিথিন মোড়ানো বাণ্ডিলটি ভাসছে।

এরপর একটি মই এনে আলকাস প্রথমে টাকা উদ্ধার করতে নিচে নামেন। টাকার গোছা নিয়ে মই বেয়ে উঠার সময়েই তিনি হঠাৎ পড়ে তলিয়ে যান। তা দেখে আসরাফুল তৎক্ষণাৎ নিচে নেমে দাদাকে উদ্ধার করতে যান। তিনিও একইভাবে তলিয়ে যান। দুই ভাইকে ওভাবে পড়ে যেতে দেখে সঞ্জীবও নামতে যান । কিন্তু তাঁকে অন্যান্য কয়েকজন পরিযায়ী শ্রমিক ধরে আটকে দেন।

ঘটনার পরেই খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ও দমকলবাহিনী এসে আলকাস ও আসরাফুলকে উদ্ধার করে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে পায়খানার চেম্বারে নেমে বিষাক্ত গ্যাসেই জ্ঞান হারিয়ে তলিয়ে যান তাঁরা।

সিকিমের রাস্তায় উল্টে গেল সেন্ট জেভিয়ার্স কলেজের বাস! আহত ২২ পড়ুয়া


```