মাস না পেরোতেই বাংলা জুড়ে সুপারহিট 'দুয়ারে সরকার', শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে শুরু হয়েছে 'দুয়ারে সরকার' (duyaresarkar) প্রকল্পের দ্বিতীয় দফা। এখনও তার এক মাসও পেরোয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের কাজও এই ক্যাম্পেই হচ্ছে। আর সেপ্টেম্বরের শুরুর দ
শেষ আপডেট: 6 September 2021 13:01
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে শুরু হয়েছে 'দুয়ারে সরকার' (duyaresarkar) প্রকল্পের দ্বিতীয় দফা। এখনও তার এক মাসও পেরোয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের কাজও এই ক্যাম্পেই হচ্ছে। আর সেপ্টেম্বরের শুরুর দিকের পরিসংখ্যান বলছে সরকারি এই প্রকল্প সুপার ডুপার হিট। শুধু তাই নয় সোমবারের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাচ্ছে 'দুয়ারে সরকার'-এর শীর্ষে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা।
অধীর না চাইলেও বাকিদের ইচ্ছায় মমতার বিরুদ্ধে প্রার্থী দেবে প্রদেশ কংগ্রেস
গত ১৬ অগস্ট থেকে 'দুয়ারে সরকার'-এর দ্বিতীয় দফা শুরু হয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে এই ২২ দিনের মধ্যে 'দুয়ারে সরকার'-এর ক্যাম্পে গিয়েছেন পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ মানুষ। পরিসংখ্যান অনুযায়ী মোট সংখ্যাটা ২ কোটি ৬৭ লক্ষ ২০ হাজার ১০৬ জন। আর এদের মধ্যে শুধু মাত্র দক্ষিণ ২৪ পরগনা থেকেই রয়েছেন ২৯ লক্ষ ৪ হাজার ২২ জন।

এর আগে প্রথম দফায় এই একই সময়সীমার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলায় 'দুয়ারে সরকার' ক্যাম্পে গিয়েছিলেন ৮ লক্ষ মানুষ। মনে করা হচ্ছে 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের জনপ্রিয়তার কারণেই এই দফায় 'দুয়ারে সরকার'ও আগের চেয়ে এত জনপ্রিয়। 'দুয়ারে সরকার'-এর প্রায় ৮০ শতাংশ মানুষই গিয়েছেন 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের সুবিধা নিতে।

'দুয়ারে সরকার' প্রকল্পের এই বিপুল সাফল্যে খুশি উদ্যোক্তারাও। দেখা গেছে, 'দুয়ারে সরকার'-এর জনপ্রিয়তার বিচারে দক্ষিণ ২৪ পরগনার পরেই রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর। আর এই তালিকায় সব শেষে রয়েছে কলকাতা। এখনও পর্যন্ত কলকাতায় 'দুয়ারে সরকার' প্রকল্পের ক্যাম্পে গিয়েছেন ৬ লক্ষ ২৭ হাজার ৩৮৮ জন মানুষ।
দেখা যাচ্ছে, 'দুয়ারে সরকার' প্রকল্পের ক্যাম্পে এখনও পর্যন্ত চারটি প্রকল্প সবচেয়ে চেশি জনপ্রিয়তা লাভ করেছে। 'লক্ষ্মীর ভাণ্ডার' ছাড়াও রয়েছে 'স্বাস্থ্য সাথী', 'খাদ্য সাথী'। এছাড়া কাস্ট সার্টিফিকেটের কাজেও অনেকে 'দুয়ারে সরকার'-এর ক্যাম্পে যাচ্ছেন।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'