Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দত্তপুকুরের সঙ্গে যোগ! পুলিশের আতসকাচে সুতির বাসিন্দা, জেরাত আলির খোঁজে তল্লাশি

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: দত্তপুকুরের বাজি কারখানায় বিস্ফোরণের (Duttapukur Blast) পর থেকেই পুলিশ পিকেট (Police search) বসানো হল সুতি ব্লকের জগতাই দুই গ্রাম পঞ্চায়েতের নতুন চাঁদরা এলাকার জেরাত আলির বাড়ির সামনে। দত্তপুকুরের অবৈধ বাজি

দত্তপুকুরের সঙ্গে যোগ! পুলিশের আতসকাচে সুতির বাসিন্দা, জেরাত আলির খোঁজে তল্লাশি

শেষ আপডেট: 28 August 2023 08:42

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: দত্তপুকুরের বাজি কারখানায় বিস্ফোরণের (Duttapukur Blast) পর থেকেই পুলিশ পিকেট (Police search) বসানো হল সুতি ব্লকের জগতাই দুই গ্রাম পঞ্চায়েতের নতুন চাঁদরা এলাকার জেরাত আলির বাড়ির সামনে। দত্তপুকুরের অবৈধ বাজি ব্যবসার সঙ্গে জেরাত আলির (Zerat Ali) যোগ খোঁজ মিলেছে বলেই পুলিশের দাবি। তবে সুতির বাড়িতে দীর্ঘদিন ধরেই থাকেন না তিনি। থাকেন না তার পরিবারের কেউ।

পুলিশসূত্রে জানা গেছে, ২০১৬ সালে পিংলায় বিস্ফোরণে মূল হোতা ছিল জেরাত আলি। গ্রেফতার হওয়ার পর বেশ কিছুদিন জেলে ছিল সে। বাইরে আসার পরেও আবার অন্য ঘটনায় গ্রেফতার হয়। স্থানীয়দের দাবি, গ্রামের যুবকদের জেরাত আলিই গোটা রাজ্যে ছড়িয়ে থাকা বাজি কারখানাগুলিতে শ্রমিক হিসেবে পাঠায়। রাজমিস্ত্রির কাজে যাচ্ছে বলে জানিয়ে আদতে বাজি কারখানায় কাজে যোগ দেন সুতির বিভিন্ন গ্রামের যুবকরা। তাই দত্তপুকুরের ঘটনা সামনে আসতে জেরাত আলিকে দুষছেন অনেকেই।

চাঁদরা গ্রামের বাসিন্দারা জানান, আগে গ্রামে কাপড়ের দোকান ছিল জেরাত আলির। এখনও সে গ্রামে না থাকলেও সেই কাপড়ের দোকান চলে। তার চার ছেলে ও এক মেয়ে। সবার বিয়ে হয়ে গেছে। কিন্তু গ্রামে কেউ থাকে না। তার এক ছেলের নাম আন্দাজ। তবে দত্তপুকুরের বাজি কারখানায় বিস্ফোরণে নিহতদের তালিকায় যার নাম রয়েছে সে কিনা তাঁরা জানেন না।

বাজি কারখানায় বিস্ফোরণের (Duttapukur Blast) পর থেকেই খোঁজ মিলছে না মুর্শিদাবাদের বহু শ্রমিকের। তাঁরা দত্তপুকুরে বাজি কারখানায় কাজ করতে গিয়েছিলেন বলে পরিবারের দাবি। রবিবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে দত্তপুকুর। নিহতদের মধ্যে অধিকাংশই মুর্শিদাবাদের বাসিন্দা বলে জানা গেছে। উত্তর ২৪ পরগনা জেলা পুলিশসূত্রে খবর মান্নান শেখ, আন্দাজ শেখ ও রনি শেখ, হাবিব শেখের দেহ চিহ্নিত হয়েছে।

আরও পড়ুন: দত্তপুকুরে সোমবার সকালেও বাঁশবাগানের পাশে উদ্ধার ছিন্ন মাথা, বিস্ফোরণের পর এবার তল্লাশিতে পুলিশ


```