Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

দত্তপুকুর কাণ্ডে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত কেবলমাত্র সময়ের অপেক্ষা, ধূপগুড়িতে তোপ নিশীথের

দ্য ওয়াল ব্যুরো: ধূপগুড়ি উপনির্বাচনে প্রচারে এসে দত্তপুকুর (duttapukur blast) কাণ্ডে রাজ্যের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। তাঁর কথায়, 'বাংলাকে বারুদের স্তূপের ওপর দাঁড় করিয়ে দিয়ে তার উপর দাঁড়িয়ে পিক

দত্তপুকুর কাণ্ডে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত কেবলমাত্র সময়ের অপেক্ষা, ধূপগুড়িতে তোপ নিশীথের

শেষ আপডেট: 27 August 2023 18:20

দ্য ওয়াল ব্যুরো: ধূপগুড়ি উপনির্বাচনে প্রচারে এসে দত্তপুকুর (duttapukur blast) কাণ্ডে রাজ্যের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। তাঁর কথায়, 'বাংলাকে বারুদের স্তূপের ওপর দাঁড় করিয়ে দিয়ে তার উপর দাঁড়িয়ে পিকনিক করছে তৃনমূল নেতারা। রাজ্যে একের পর এক বিস্ফোরণ, আইন শৃঙ্খলা শেষ হয়ে গেছে এই রাজ্যে।'

নিশীথ এদিন স্পষ্ট জানালেন, দত্তপুকুর কাণ্ডে প্রয়োজনে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করতে পারে অথবা আদালতের নজরদারিতেও তদন্ত হতে পারে। (duttapukur blast)

রবিবার সন্ধ্যায় ধূপগুড়িতে উপ নির্বাচনের প্রচার সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। বৃষ্টিকে উপেক্ষা করেই প্রচুর কর্মী সমর্থকরা ভিড় জমান এদিন। বৃষ্টির মধ্যেই পদযাত্রা করেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশীথ বলেন, 'ধূপগুড়িতে রাজ্য সরকার উন্নয়ন করতে ব্যর্থ। ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার নেই, স্বাস্থ্য ব্যবস্থা বেহাল।'

এদিন ধূপগুড়ির অন্য একটি ঘটনা নিয়েও আক্রমণ শানিয়েছেন নিশীথ। ধূপগুড়ির এক মহিলা তৃণমূল ছাত্র পরিষদের কর্মী এদিন কলকাতা যাচ্ছিলেন উত্তরবঙ্গ এক্সপ্রেসে। ট্রেনে তাকে নিগ্রহ করে তৃণমূল ছাত্র পরিষদেরই কর্মীরা, এমনই অভিযোগ করে রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন ওই মহিলা কর্মী। এই ঘটনার উল্লেখ করে নিয়ে নিশীথ বলেন, মুখ্যমন্ত্রী নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ।

বারাসাতের দত্তপুকুরের বাজি কারখানার ঘটনা প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 'যে বাংলাকে নিয়ে গর্ব করেন মুখ্যমন্ত্রী সেই বাংলা আজ বারুদের স্তূপে দাঁড়িয়ে আছে।' নিশীথ প্রশ্ন তোলেন, বার বার ঘটনা ঘটছে বিস্ফোরণের কিন্তু রাজ্য সরকার পুলিশ মন্ত্রী খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী কি করছেন?' এরপরই কেন্দ্রীয় এজেন্সির হাতে তদন্তের দায়ভার তোলার কথা শোনা যায় নিশীথের মুখে।

রবিবার ছিল বিজেপির জমজমাট প্রচার। সারাদিন ধরে চা বাগান থেকে শহর চলে প্রার্থীর প্রচার। তারপর ডাউকিমারি এলাকায় বিকেলে বাজার এলাকায় পদযাত্রা করে প্রচার সারেন দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্তা। তারপর ফের ডাউকিমারি এলাকাতেই তাপসী রায়ের হয়ে প্রচার করতে আসেন স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। যদিও তাঁর আসার কথা ছিল বিকেল ৪ টা নাগাদ, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে দেরিতে কর্মসূচিতে যোগ দেন মন্ত্রী। প্রসঙ্গত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলাতেও শোনা গেছে কেন্দ্রীয় এজেন্সির হাতে তদন্তভার তুলে দেওয়ার কথা। এখন দেখার কোন দিকে গড়ায় দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে তদন্ত ভার।

দত্তপুকুরে রাজ্যপাল, ঘুরে দেখলেন ঘটনাস্থল! হাসপাতালেও যাবেন তিনি


```