Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

দুর্গাপুর স্টিল প্ল্যান্টের গ্যাস চেম্বার বিস্ফোরণে মৃত্যু শ্রমিকের, জখম তিন

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: রবিবার সকালে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের গ্যাস চেম্বারের পাইলাইনে বিস্ফোরণ (Durgapur Steel Plant Blast)! এই দুর্ঘটনায় এক শ্রমিক মৃত্যু হয়েছে (Labour Death) । জখম হয়েছেন তিন শ্রমিক। তাঁরা পিডাব্লুই বিভাগে

দুর্গাপুর স্টিল প্ল্যান্টের গ্যাস চেম্বার বিস্ফোরণে মৃত্যু শ্রমিকের, জখম তিন

শেষ আপডেট: 20 November 2022 12:20

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: রবিবার সকালে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের গ্যাস চেম্বারের পাইলাইনে বিস্ফোরণ (Durgapur Steel Plant Blast)! এই দুর্ঘটনায় এক শ্রমিক মৃত্যু হয়েছে (Labour Death) । জখম হয়েছেন তিন শ্রমিক। তাঁরা পিডাব্লুই বিভাগে (PWE) ঠিকা শ্রমিক হিসাবে কাজ করছিলেন। মৃতের নাম পল্টু বাউরি।

রবিবার সকালে স্টিল প্ল্যান্টে কাজ চলছিল। দশটা ৪৫ মিনিট নাগাদ মালবোঝাই হট ল্যাডেলটি উল্টে গ্যাস চেম্বারের পাইলাইনের উপর পড়ে যায়। তাতেই বিপত্তি ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় আহতদের দুর্গাপুর মিশন হাসপাতালে ভর্তি করা হয়। স্টিল প্ল্যান্টের সিটু সংগঠনের নেতা সৌরভ দত্ত জানান, আহতদের মধ্যে পল্টু বাউরি নামে একজনের মৃত্যু হয়েছে। জখম অবস্থায় যাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন, তাঁদের নাম প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, গোপী রাম, প্রশান্ত গোপ। তাঁরা প্রত্যেকেই ঠিকা শ্রমিক। মর্ডান টেকনোলজি নামে একটি ঠিকাসংস্থার হয়ে এই স্টিল প্ল্যাটে কাজ করছিলেন।

কেষ্ট এখন ১০০ কেজি, হাসপাতাল থেকে ফিরলেন জেলে

তাঁর আরও অভিযোগ, কয়েকদিন ধরে মাল ওভারলোডের বিষয় নিয়ে স্টিল প্ল্যান্টের কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। এছাড়াও শ্রমিক সুরক্ষা নিয়েও নালিশ জানানো হয়েছিল। কিন্তু সেদিকে নজর দেওয়ার আগেই এমন ঘটনা ঘটে গেল।
জানা গিয়েছে পিডাব্লুই বিভাগের রেললাইন রিপেয়ার করার কাজ চলছিল। সেখানেই দুর্ঘটনা ঘটেছে। ওই মৃত ও আহত শ্রমিকদের পরিবারে জন্য কারখানা কর্তৃপক্ষ সাহায্য হাত বাড়িয়ে দেয় কিনা, সেটাই এখন দেখার।


```