Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুকুরের জলে এ কেমন মাছ! চকচকে রুপোলি পাখনা দেখে চক্ষু চড়কগাছ গ্রামবাসীদের

দ্য ওয়াল ব্যুরো: ছোটখাটো আকার। দেহের তুলনায় পাখনা বেশ বড়। চকচকে রুপোলি তার রঙ। দুর্গাপুরের এক জলাশয় থেকে শনিবার এমনই এক বিরল প্রজাতির মাছ উঠেছে জালে। তা দেখে স্থানীয়দের চক্ষু চড়কগাছ। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানে দুর্গাপুরের বুদবুদ এলাকার এ

পুকুরের জলে এ কেমন মাছ! চকচকে রুপোলি পাখনা দেখে চক্ষু চড়কগাছ গ্রামবাসীদের

শেষ আপডেট: 2 January 2022 05:45

দ্য ওয়াল ব্যুরো: ছোটখাটো আকার। দেহের তুলনায় পাখনা বেশ বড়। চকচকে রুপোলি তার রঙ। দুর্গাপুরের এক জলাশয় থেকে শনিবার এমনই এক বিরল প্রজাতির মাছ উঠেছে জালে। তা দেখে স্থানীয়দের চক্ষু চড়কগাছ। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানে দুর্গাপুরের বুদবুদ এলাকার একটি পুকুরে। সেখানে স্থানীয় মৎস্যজীবীরা মাছ ধরতে গিয়েছিলেন। তখনই জালে ওঠে এই বিরল মাছ। এ মাছের নাম কেউ জানে না। আগে কেউ কখনও দেখেওনি এমন মাছ। স্বভাবতই জালে এমন মাছ পেয়ে চমকে ওঠেন মৎস্যজীবীরা। আর সেই খবর চাউর হতেও বেশি সময় লাগেনি। খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকা থেকে প্রচুর মানুষ জড়ো হয় সেই মাছ দেখতে। রীতিমতো ভিড় জমে যায় জলাশয়ের ধারে। স্থানীয়রা জানিয়েছেন হঠাৎই জলাশয় থেকে ওই বিরল প্রজাতির মাছ উঠে আসে জালে। কীভাবে ওই পুকুরে এমন মাছ এল তা কারও জানা নেই। তবে মাছটিকে যত্ন করে সংরক্ষণ করে রাখা হয়েছে। বন দফতরের হাতে তাঁকে তুলে দেওয়া হবে।

```