দুর্গাপুরে অশীতিপর বৃদ্ধ বাবাকে রাস্তায় ফেলে পালাল ছেলে মেয়েরা, উদ্ধার পুলিশের
দ্য ওয়াল ব্যুরোঃ বয়স হয়েছে। তাই সংসারে যথারীতি প্রয়োজন ফুরিয়েছে বৃদ্ধের (old man)। শেষ বয়সে এসে তাঁর ঠাঁই হল রাস্তায়। তাঁকে রাস্তায় ফেলে রেখে গেল নিজের ছেলে মেয়েরাই।ঘটনাটি ঘটেছে দুর্গাপুর (durgapur) ২০ নম্বর ওয়ার্ডের শ্রীনগর পল্লী এলাকায়।
শেষ আপডেট: 30 August 2021 13:29
দ্য ওয়াল ব্যুরোঃ বয়স হয়েছে। তাই সংসারে যথারীতি প্রয়োজন ফুরিয়েছে বৃদ্ধের (old man)। শেষ বয়সে এসে তাঁর ঠাঁই হল রাস্তায়। তাঁকে রাস্তায় ফেলে রেখে গেল নিজের ছেলে মেয়েরাই।ঘটনাটি ঘটেছে দুর্গাপুর (durgapur) ২০ নম্বর ওয়ার্ডের শ্রীনগর পল্লী এলাকায়।
সেখানেই সোমবার বছর সত্তরের বৃদ্ধ বাবাকে বাইকে করে নিয়ে এসে রাস্তায় নামিয়ে দেয় যুবক যুবতী। সূত্রের খবর তারা ওই বৃদ্ধের নিজের সন্তান। রাস্তায় অসহায় বৃদ্ধ বাবাকে নামিয়ে দিয়ে তারা সেখান থেকে চম্পট দেয়।
আরও পড়ুনঃ ১২ সেপ্টেম্বর থেকেই বনগাঁয় দুয়ারে রেশন চালু
ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় ফরিদপুর থানার পুলিশ। তারা এসে বৃদ্ধকে উদ্ধার করে নিয়ে গেছে। বৃদ্ধ জানিয়েছেন, তাঁর নাম মুক্তি আকুঁড়ে। তাঁর বাড়ি অণ্ডাল থানার খাস কাজোড়া৷ স্থানীয় বাসিন্দারা এই ঘটনার নিন্দা করেছেন। সকলেই ওই ছেলে এবং মেয়ের উপযুক্ত শাস্তি দাবি করেছেন পুলিশের কাছে।
বয়স হয়ে গেলে, গায়ের চামড়া কুচকে গেলে আর খেটে খাওয়ার শক্তি হারালে যে নিজের সন্তানও বাবা মা কে বোঝা মনে করে, সেই বোঝা ঘাড় থেকে নামাতে চায়, দুর্গাপুরের এই ঘটনা আরও একবার তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সেই সঙ্গে আরও একবার প্রশ্ন তুলে দিল মানবতা নিয়ে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'