Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

দুর্গাপুর মিশন হাসপাতালে বেনজির তাণ্ডব-লুঠ, মহিলা কর্মীদের শারীরিক নিগ্রহ, অভিযোগের তির রোগীর পরিজনদের দিকে

দ্য ওয়াল ব্যুরো: সঙ্কটজনক অবস্থাতেই ভর্তি হয়েছিলেন রোগী। তাঁর অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের গাফিলতির অভিযোগ তুলে রোগীর বাড়ির লোক এবং বহিরাগতরা মিলে তাণ্ডব-লুঠ চালালো হাসপাতালে। গত ৩ জুলাই বেনাচিতি শালবাগানের বাসিন্দা ইন্দিরা মল্লিক (৩০) না

দুর্গাপুর মিশন হাসপাতালে বেনজির তাণ্ডব-লুঠ, মহিলা কর্মীদের শারীরিক নিগ্রহ, অভিযোগের তির রোগীর পরিজনদের দিকে

শেষ আপডেট: 8 July 2018 11:06

দ্য ওয়াল ব্যুরো: সঙ্কটজনক অবস্থাতেই ভর্তি হয়েছিলেন রোগী। তাঁর অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের গাফিলতির অভিযোগ তুলে রোগীর বাড়ির লোক এবং বহিরাগতরা মিলে তাণ্ডব-লুঠ চালালো হাসপাতালে।

গত ৩ জুলাই বেনাচিতি শালবাগানের বাসিন্দা ইন্দিরা মল্লিক (৩০) নামের এক মহিলাকে দুর্গাপুর মিশন হাসপাতালে ভর্তি করেন তাঁর পরিবারের লোকজন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে কিডনির  সমস্যা সহ একাধিক জটিল সমস্যা নিয়ে ইন্দিরাকে ভর্তি করা হয়। ৬ জুলাই পর্যন্ত রোগীর অবস্থা স্থিতিশীল থাকলেও শনিবার তাঁর অবস্থার অবনতি হয়। ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে। এরপরই হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বাইরে থেকে লোক এনে হাসপাতালে তাণ্ডব চালায় ইন্দিরার পরিবারের লোকজন। ভেঙে দেওয়া হয় একাধিক দরজার কাঁচ। আক্রান্ত হন হাসপাতালের ৮ জন স্টাফ। এরমধ্যে সবিতা দেবনাথ নামের এক মহিলাকর্মী গুরুতর আক্রান্ত হন। তাঁকে ভর্তি রাখা হয়েছে হাসপাতালেই।

আরও পড়ুন: ফুটছে যাদবপুর, ক্যাম্পাসে অনশন, রাস্তায় মিছিল, দফতরে বৈঠক 

শনিবার বেলা সড়ে তিনটে নাগাদ এই হামলা হয় হাসপাতালে। সন্ধেবেলাই নিউ টাউনশিপ থানায় রোগীর স্বামী সহ পরিবারের লোকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে হাসপাতাল কর্তৃপক্ষ। শুধু ভাঙচুর নয়, হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত অভিযোগে জানিয়েছে ক্যাশ কাউন্টার থেকে টাকাও লুঠ করা হয়েছে। ১ লক্ষ ৭৩ হাজার টাকা পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেছে মিশন হাসপাতাল কর্তৃপক্ষ। মহিলা কর্মীদের শারীরিক নিগ্রহও করা হয় বলেও দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজে।

হাসপাতালের চিকিৎসক পার্থ পাল বলেন, ‘বহিরাগতরাই এই হামলা চালিয়েছে।’ রবিবার বিকেল পর্যন্ত ইন্দিরা মল্লিককে ভেন্টিলেশনেই রাখা হয়েছে বলে জানিয়েছে মিশন হাসপাতাল কর্তৃপক্ষ।

 আরও পড়ুন: যাদবপুরের পথে মেডিক্যাল, স্বচ্ছতার দাবিতে অনশন শুরু পড়ুয়াদের 

কয়েক দিন আগেই মুখ্যমন্ত্রী হাসপাতালে ভাঙচুর নিয়ে কড়া পদক্ষেপের কথা বলেছিলেন। ১ জুলাই চিকিৎসক দিবসে কলকাতা পুলিশ টুইট করেও সেই বার্তা ছড়িয়ে দেয়। এখন দেখার মিশন হাসপাতালে তাণ্ডবকারীদের বিরুদ্ধে দুর্গাপুর কমিশনারেট কী পদক্ষেপ গ্রহণ করে।

আরও পড়ুন: মেয়েকে স্কুলে পৌঁছতে গিয়ে বেলাগাম বাসের বলি বধূ  https://www.youtube.com/watch?v=IlfZaCGvGdk  

```