Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডিম্বাশয়ে ২০ কেজির টিউমার! জটিল অপারেশনে মহিলার প্রাণ বাঁচাল দুর্গাপুরের হাসপাতাল

দ্য ওয়াল ব্যুরো: পেটের যন্ত্রণায় কাতর হয়ে পড়েছিলেন। আলট্রাসোনোগ্রাফি করে ধরা পড়ে পেটের ভেতরে বাসা বেঁধেছে টিউমার (Tumour)। ডাক্তরাবাবুরা পরীক্ষা করে দেখেন রোগীর ডিম্বাশয়ে বড়সড় টিউমার তৈরি হয়েছে। সেটি ক্রমশ ছড়িয়ে পড়ছে চারদিকে। স

ডিম্বাশয়ে ২০ কেজির টিউমার! জটিল অপারেশনে মহিলার প্রাণ বাঁচাল দুর্গাপুরের হাসপাতাল

শেষ আপডেট: 30 June 2023 07:34

দ্য ওয়াল ব্যুরো: পেটের যন্ত্রণায় কাতর হয়ে পড়েছিলেন। আলট্রাসোনোগ্রাফি করে ধরা পড়ে পেটের ভেতরে বাসা বেঁধেছে টিউমার (Tumour)। ডাক্তরাবাবুরা পরীক্ষা করে দেখেন রোগীর ডিম্বাশয়ে বড়সড় টিউমার তৈরি হয়েছে। সেটি ক্রমশ ছড়িয়ে পড়ছে চারদিকে। সঙ্গে সঙ্গেই অপারেশন করার সিদ্ধান্ত নেন ডাক্তারবাবুরা।

দুর্গাপুরের আইকিউ সিটি আবাসনের বাসিন্দা নিরু আগরওয়ালকে (৫০) নতুন জীবন দিয়েছেন দুর্গাপুরের লাইফ কেয়ার হাসপাতালের ডাক্তারবাবুরা। বৃহস্পতিবার অপারেশন হয়। স্ত্রীরোগ বিশেষজ্ঞ ইশা সুদ্রানিয়া মহিলার অপারেশন করেন। তিনি জানিয়েছেন, ডিম্বাশয়ে টিউমার তৈরি হওয়া বিরল ব্যাপার। সাধারণত এই ধরনের টিউমার দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষেত্রবিশেষে ক্যানসারেও রূপান্তরিত হতে পারে। 

ডা. ইশা সুদ্রানিয়া জানিয়েছেন, ডিম্বাশয় থেকে ২০ কিলোগ্রাম ওজনের টিউমার বেরিয়েছে। সেটি বায়োপসি করতে দেওয়া হবে। মহিলার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

জরায়ুতে সাত কেজির টিউমার! রক্তাল্পতায় ভোগা মহিলাকে বাঁচালেন কালনার ডাক্তাররা

হাসপাতালের সিইও শতদল দত্তের কথায়, “এই ধরনের অপারেশন বিরল। টিউমার সার্জারি সফল হয়েছে।”ডাক্তাররা বলছেন, কমবয়সে ওবেসিটি খুব বেশি মাত্রায় বেড়ে গিয়েছে৷ বয়ঃসন্ধিকালে (১২-১৭ বছর বয়সে) দেখা যাচ্ছে বেশিরভাগ মেয়েই ওবেসিটির জন্য সিস্টের সমস্যায় ভুগছে৷ কারও পলিসিস্টিক ওভারিয়ান সিস্ট, আবার কারও চকলেট সিস্ট৷ আবার হরমোনের সমস্যা দেখা দিলে অনেকক্ষেত্রেই প্রথম ঋতুস্রাবে সমস্যা হয়, অনিয়মিত হয়ে পড়ে৷ এক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত৷ এমন হলে আবার সংক্রমণ হয়ে অতিরিক্ত মাত্রায় সাদাস্রাবের সমস্যা দেখা দিতে পারে৷ ঘন ঘন প্রস্রাবের সংক্রমণ বা  ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। সংক্রমণ বারে বারে হলে তার থেকেও ডিম্বাশয়ে সিস্ট বা টিউমার তৈরি হওয়ার ঝুঁকি বাড়ে।


```