Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্গাপুরের যৌনপল্লিতে নাবালিকা বিক্রি! হাতেনাতে ধরল দুর্বার

দ্য ওয়াল ব্যুরো: নাবালিকাদের ভুল বুঝিয়ে যৌনপল্লিতে বিক্রি করা উদ্দেশ্য ছিল। কিন্তু দুষ্কৃতীদের সেই উদ্দেশ্য সফল হয়নি। দুর্বার সমিতির কর্মীদের তৎপরতায় উদ্ধার করা হয়েছে ওই নাবালিকাদের। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে। সেখানকার কাদারোড এলাকার যৌনপল্ল

দুর্গাপুরের যৌনপল্লিতে নাবালিকা বিক্রি! হাতেনাতে ধরল দুর্বার

শেষ আপডেট: 9 December 2021 03:42

দ্য ওয়াল ব্যুরো: নাবালিকাদের ভুল বুঝিয়ে যৌনপল্লিতে বিক্রি করা উদ্দেশ্য ছিল। কিন্তু দুষ্কৃতীদের সেই উদ্দেশ্য সফল হয়নি। দুর্বার সমিতির কর্মীদের তৎপরতায় উদ্ধার করা হয়েছে ওই নাবালিকাদের। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে। সেখানকার কাদারোড এলাকার যৌনপল্লিতে এদিন দুজন নাবালিকাকে নিয়ে আসা হয়েছিল। এক যুবকের হাত ধরেই সেখানে এসেছিল ওই নাবালিকারা। তাদের ভুল বুঝিয়ে নিয়ে এসেছিল ওই যুবক। উদ্দেশ্য ছিল পাচার করে টাকা আদায়। কিন্তু ঘটনার আঁচ পেতেই তৎপর হয়ে ওঠে দুর্বার সমিতির সদস্যরা। ওই যুবককে হাতেনাতে ধরে ফেলে তারা। প্রথমে পাচারকারী যুবককে আটকে রাখা হয় দুর্বার সমিতির অফিসে। সেখান থেকে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে যায় ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ। অভিযুক্ত যুবকের নাম মনিরুল মণ্ডল। দুর্বার সমিতি সূত্রে জানা গিয়েছে, ওই দুই নাবালিকাকে মনিরুল বেনারস থেকে নিয়ে আসে। রাজস্থান,গৌহাটি, জয়পুরেও তার কারবার রয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

```