Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লক্ষ্মীপুজোর পরে হয় দুর্গাপুজো! উৎসবে মাতল জলপাইগুড়ি

বিজয়া পেরিয়ে লক্ষ্মী পুজোও শেষ। কিন্তু এই সময়েই দুর্গাপুজোয় মাতলেন জলপাইগুড়ির সদর ব্লকের পাতকাটা গ্রামপঞ্চায়েতের রংধামালির মোড়ল পাড়ার মানুষ। সেখানে সিদ্ধ বাড়িতে প্রতিবছর এই দিনে একদিনের দুর্গা পুজোর আয়োজন করা হয়। এবছরও অন্যথা হল না।

লক্ষ্মীপুজোর পরে হয় দুর্গাপুজো! উৎসবে মাতল জলপাইগুড়ি

শেষ আপডেট: 29 October 2023 19:38

দ্য ওয়ার ব্যুরো জলপাইগুড়ি: বিজয়া পেরিয়ে লক্ষ্মী পুজোও শেষ। কিন্তু এই সময়েই দুর্গাপুজোয় মাতলেন জলপাইগুড়ির সদর ব্লকের পাতকাটা গ্রামপঞ্চায়েতের রংধামালির মোড়ল পাড়ার মানুষ। সেখানে সিদ্ধ বাড়িতে প্রতিবছর এই দিনে একদিনের দুর্গা পুজোর আয়োজন করা হয়। এবছরও অন্যথা হল না।

রবিবার সকাল থেকে শুরু হয়ে গিয়েছিল পুজোর তোড়জোড়। নিয়ম মেনেই পুজো শেষ করতে হবে বলে কড়া নজরদারি চালিয়ে যাচ্ছিলেন রায় পরিবারের সদস্যরা।পুজো উপলক্ষে এলাকার মানুষের উৎসাহের খামতি নেই। এদিন পাতকাটা, রংধামালি প্রভৃতি এলাকার বাসিন্দারা সকাল সকাল নতুন জামাকাপড় পরে উপস্থিত হয়েছিলেন পুজো প্রাঙ্গণে।

কথিত আছে একশো বছরের বেশি সময় আগে স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেছিলেন এলাকার তৎকালীন জমিদার সিদ্ধিনাথ রায়। সেই সময় অর্থিক অবস্থা স্বচ্ছল থাকায় তাঁর করা এই পুজো ওই এলাকায় অন্যতম পুজো হয়ে ওঠে। বংশ পরম্পরায় সেই পুজোর ধারা এখনও ধরে রেখেছেন বর্তমান প্রজন্ম। কোজাগরী লক্ষ্মী পুজোর পরের রবিবার এই দুর্গা পুজো আয়োজনের প্রথা রয়েছে পরিবারে। 

পুরোহিত গৌতম ঘোষাল জানালেন, এই পুজোর নির্দিষ্ট তিথি নেই। লক্ষ্মী পুজোর পরের রবিবার এই পুজো অনুষ্ঠিত হয়। বেলা ১ টা নাগাদ পুজো শুরু হয়ে একদিনেই ষষ্ঠী থেকে দশমী সব পুজো করা হয়।

পরিবারের সদস্যা ডালিয়া রায় বলেন, এবছর ১০৪ তম পুজো। প্রতিবছরই হয়। লক্ষ্মী পুজোর পরের রবিবার এই পুজো হয়। পরিবারের সবাই কর্মসূত্রে বাইরে থাকেন। পুজোর সময় বাড়ি আসেন। পরিবারের অপর এক সদস্য ভূপতি রায় বলেন, '' পুজোর সময় আমাদের বাড়ির যেমন সবাই উপস্থিত থাকেন তেমনি আসেন গ্রামবাসীরা। সবাই মিলে মিশে আনন্দ করি।''


```