Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘বাবুদের পুজোর পরেই তো আমাদের পুজো গো!’ চোখে জল, ঢাকের কাঠিতে শারদীয়ার বোল, অন্য পুজো ঢাকি-গ্রামে

চৈতালী চক্রবর্তী তুলো তুলো মেঘ জমেছে নীল ক্যানভাসে। বৃষ্টির দাপট আজ কিছুটা কম। স্যাঁতস্যাঁতে ভাবটা কম থাকলে ঢাকগুলো বেশ খোলতাই হয়। ভোরের ট্রেন ধরে কলকাতা রওনা দেওয়ার আগে, গলির মুখের দোকানটাতে চা-পাঁউরুটি খাওয়াটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে দুলু ম

‘বাবুদের পুজোর পরেই তো আমাদের পুজো গো!’ চোখে জল, ঢাকের কাঠিতে শারদীয়ার বোল, অন্য পুজো ঢাকি-গ্রামে

শেষ আপডেট: 30 September 2019 18:30

চৈতালী চক্রবর্তী

তুলো তুলো মেঘ জমেছে নীল ক্যানভাসে। বৃষ্টির দাপট আজ কিছুটা কম। স্যাঁতস্যাঁতে ভাবটা কম থাকলে ঢাকগুলো বেশ খোলতাই হয়। ভোরের ট্রেন ধরে কলকাতা রওনা দেওয়ার আগে, গলির মুখের দোকানটাতে চা-পাঁউরুটি খাওয়াটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে দুলু মিদ্যার। পুজোর চারদিনের বড় বায়না কলকাতার কয়েকটি মণ্ডপে। রোজগার হবে ভালোই। পুজো সেরে ফিরে এসে ছোট মেয়েটাকে একটা ফুলছাপ জরির পাড় বসানো জামা কিনে দিতে হবে। বড্ড বায়না জুড়েছে। আর আপনার পুজো? বলিরেখা মাখা মুখে হাসি যেন আর ধরে না দুলু মিদ্যার। পুজো আবার আলাদা কী? পুজো মানেই সংসারে হাঁড়ি চড়ে। ছেলেমেয়েগুলোর থালায় এক পিস মাছ বা একটু মাংস। ঢাকের বাদ্যি বাবুদের মনে ধরলে, কিছু উপরি হলে, ফুলকো লুচির সঙ্গে পায়েস। “বাবুদের পুজোর পরেই তো আমাদের পুজো। বউ-ছেলেমেয়ের তৃপ্তির হাসিতেই আমাদের পুজো। সরকাঠি, পাশকাঠিতে আগমনীর বোল তুললেন দুলু। ঝাড়গ্রামের সত্যাডিহি ঢাকি পাড়ায় দুলু মিদ্যার বেশ নাম। মিদ্যার পরিবার বংশপরম্পরায় ঢাকি। সত্যাডিহিতে আরও ৪২টি পরিবারের বাস। সকলেই ঢাকি। মিদ্যা জানিয়েছেন, তাঁরা চাষবাস করেন না। পেশা বলতে ওই ঢাক বাজানো। গ্রামের পুজোয় বায়না বেশি হয় না, তাই দুর্গাপুজোয় শহরই ভরসা। বাকি মনসা পুজো, শীতলা বা বিশ্বকর্মা পুজোতে গ্রাম বা শহরতলি থেকে ডাক আসে অনেক। সাঙ্গোপাঙ্গো নিয়ে ঢাক পিঠে ঝুলিয়ে তখন পৌঁছে যেতে হয়। সারা বছরে যা জমে তা দিয়ে কটা পেট চলে যায়। একটা মোটা সুতির ফতুয়া আর ধুতির জন্য অপেক্ষা করতে হয় শরতের। ঢাকিদের সঙ্গে যান কাঁসি বাদকেরাও। ফেরেন সেই লক্ষ্মী পুজোর আগের দিন। তার পরেই তো আসল পুজো শুরু হয় ঢাকিপাড়ায়। সত্যাডিহিতে কখনও প্রতিমা সাজিয়ে পুজো হয়নি। হবেই বা কী করে! পুজো মানেই তো গ্রাম পুরুষশূন্য। ঢাক-কাঁসর নিয়ে শহরের পথ ধরেন ঢাকিরা। মাটির বাড়ির উঠোনে আলপনা দিয়ে পুজো শেষের অপেক্ষা করেন ঢাকিবাড়ির মেয়ে-বউরা। পঞ্জিকা ধরে পুজো মিটলে, স্বামী-ছেলেরা ঘরে ফেরেন। তাঁদের পকেটে থাকে টাকা, হাতে নতুন জামা। ঢাকের কাঠিতে বোল ওঠে, “আয়রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে।” দুলু মিদ্যার স্ত্রী সন্ধ্যা বলেছেন, “স্বামী ঘরে ফিরলে নতুন শাড়ি কিনি। ছেলেময়েগুলোকে নতুন জামা কিনে দিই। সারা বছরের চালের টাকা ধরে রেখে, একদিন লুচি-মাংস হয়। সবাই মিলে আনন্দ করি। এই তো আমাদের পুজো।” [caption id="attachment_146891" align="aligncenter" width="702"] এই গ্রামে প্রতিমা সাজিয়ে পুজো নেই। আলোর রোশনাই নেই। ঢাকিরা বাড়ি ফিরলে তবে পুজো[/caption] সেই ছোট থেকে শহরে ঢাক বাজাতে আসছেন দুলু ও তাঁর সঙ্গীরা। তাঁদের চোখে শহরের পুজো বেশ মজার। এখানে কাশ ফুলের দোলা নেই, পেট্রলের গন্ধে ধুনোর গন্ধ চাপা পড়ে যায়। কালো বিষ ধোঁয়ায় শরতের সাদা মেঘের গায়েও যেন কালির দাগ লেগেছে। পুজো পুজো আনন্দটা ওই পেল্লায় জমকালো মণ্ডপের মধ্যেই বাঁধা। যতটা দূর আলোর কারুকাজ, আনন্দটাও যেন ততটাই বিস্তৃত। মানুষে-মানুষে আনন্দটা ঠিক যেন নেই। যানবাহনের কোলাহল ছাপিয়ে শহরের রাস্তায় ঢাকের বাদ্যি বাজলেই পুজো আসে। এ বছর পাঁচ হাজার টাকার বায়না পেয়েছেন দুলু মিদ্যা আর তাঁর দুই সঙ্গী। আগাম হাতে এসেছে ৫০০ টাকা। বাকিটা পুজো মিটলে দেবেন মণ্ডপ কর্তৃপক্ষ। বেশ জমিয়ে বাজালে আর কটা পয়সা উপরি পাওনা। তবে ষষ্ঠীর বোধন দেরি আছে। তার আগে পাড়ায় পাড়ায় লোকের ঘুম ভাঙাতে হবে। ঢাকের কাঠিতে শারদীয়ার বোল তুলবেন দুলু ঢাকি।

```