Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পাঁচশ বছরের পুজো, ভোর রাতে দুর্গার সোনার গয়না কাচিয়ে নিয়ে গেল চোর

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: ষষ্ঠীর ভোরেই খোয়া গেল শান্তিপুরের (Shantipur) রায়বাড়ির (Raybari) দুর্গা প্রতিমার (Durga idol) গয়না। ১৩-১৪ বছর আগেও একবার এই চুরির ঘটনা ঘটেছিল। সেইসময় পুজো বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল পরিবারের সদস্যরা। যদিও শেষ অবধি পুজ

পাঁচশ বছরের পুজো, ভোর রাতে দুর্গার সোনার গয়না কাচিয়ে নিয়ে গেল চোর

শেষ আপডেট: 1 October 2022 09:36

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: ষষ্ঠীর ভোরেই খোয়া গেল শান্তিপুরের (Shantipur) রায়বাড়ির (Raybari) দুর্গা প্রতিমার (Durga idol) গয়না। ১৩-১৪ বছর আগেও একবার এই চুরির ঘটনা ঘটেছিল। সেইসময় পুজো বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল পরিবারের সদস্যরা। যদিও শেষ অবধি পুজো চালুই থাকে। তবে এবার ফের একই ঘটনা ঘটায় রীতিমতো শোকাচ্ছন্ন গোটা পরিবার এমনকি এলাকাও।

শান্তিপুর তো বটেই, নদিয়া জেলারও অত্যন্ত প্রাচীন এই শান্তিপুর দত্তপাড়া রায়বাড়ির দুর্গাপুজো। আনুমানিক প্রায় ৫০০ বছর ধরে এই পুজো হয়ে আসছে। সেইসময় প্রতিবছর নতুন নতুন সোনার গয়না পরানো হতো প্রতিমাকে। তবে ধীরে ধীরে কমতে থাকে পুজোর বহর। পরিবারের সদস্যরা কাজের জন্য বাইরে যেতে শুরু করায় জৌলুস কমে আসে। এখন পুজোর রীতিনীতি সব আগের মতো থাকলেও পুরনো মেজাজ আর নেই।

১৩-১৪ বছর আগে একবার চুরি যায় মায়ের বহু সোনার গয়না। এরপর পুজো প্রায় বন্ধের সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল পরিবার। তবে পরিবারের সদস্য উজ্জ্বল রায় একার কাঁধে গোটা দায়িত্ব তুলে নিয়ে সচল রাখেন পুজো। তবে এবার দুর্গাপুজোর একেবারে দোরগোড়ায় ফের চুরির ঘটনায় স্তম্ভিত সবাই।

জানা গেছে, গতকাল পঞ্চমীর মধ্যরাতে মা'কে গয়না পরিয়ে সবেমাত্র ঘুমিয়েছিলেন সবাই। এমন সময়ে ভোররাতের দিকে মায়ের সমস্ত সোনার গয়না চুরি হয়ে যায়। এমনকি খোয়া যায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রুপোর গয়নাও। পরিবারের প্রধান উজ্জ্বল রায় বলেন, 'বাড়িটি আগের মতো চারদিকে দিয়ে ঘেরা। সদর গেট বন্ধ করলে কোনওভাবে ঢোকা সম্ভব নয়। কীভাবে এই ঘটনা ঘটল তা বুঝতে পারছি না। শান্তিপুর থানায় খবর দেওয়ার পর পুলিশ এসে তা খতিয়ে দেখে গেছে। বাড়িতে টাকার অভাবে সিসি ক্যামেরা লাগানো সম্ভব হয়নি।'

জানা গেছে, সোনার টায়রা, সোনার টিপ, সোনার চোখ, চিক হার, রুপোর একটি বড় আকারের হার-সহ আরও বেশ কিছু গয়না চুরি হয়েছে। সরকারি অনুদানবিহীন এই দুর্গাপুজো টাকার অভাবে প্রায় বন্ধ হতে বসেছিল। এবার এই ঘটনায় একেবারে ভেঙে পড়েছে গোটা পরিবার।

‘মুখ্যমন্ত্রী অনুদান দিয়েছেন তাই…’, মা দুর্গার হাতে দলীয় পতাকা লাগাল তৃণমূল কর্মী


```