Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হড়পা বানে মাঝ নদীতে ডাম্পার! অল্পের জন্য প্রাণে রক্ষা, বিচ্ছিন্ন ২ জেলার যোগাযোগ

দ্য ওয়াল, পশ্চিম বর্ধমান: হড়পা বানে (due to disaster) ভেসে গেল পাথর বোঝাই ডাম্পার! জলের তোড় পাথর বোঝাই ডাম্পারকে নিয়ে গেল মাঝনদীতে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন চালক, খালাসি। ঘটনার জেরে বিচ্ছিন্ন দুই জেলার যোগাযোগ ব্যবস্থা। শনিবার

হড়পা বানে মাঝ নদীতে ডাম্পার! অল্পের জন্য প্রাণে রক্ষা, বিচ্ছিন্ন ২ জেলার যোগাযোগ

শেষ আপডেট: 23 September 2023 08:57

দ্য ওয়াল, পশ্চিম বর্ধমান: হড়পা বানে (due to disaster) ভেসে গেল পাথর বোঝাই ডাম্পার! জলের তোড় পাথর বোঝাই ডাম্পারকে নিয়ে গেল মাঝনদীতে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন চালক, খালাসি। ঘটনার জেরে বিচ্ছিন্ন দুই জেলার যোগাযোগ ব্যবস্থা।

শনিবার সকালে পশ্চিম বর্ধমানের কাঁকসার ঘটনা। সাঁতার কেটে কোনওক্রমে নিরাপদ জায়গায় পৌঁছে যায় চালক ও খালাসি। সেই সময় অস্থায়ী মাটির সেতু নির্মাণের কাজও চলছিল। অস্থায়ী সেতু নির্মাণের কর্মীরাও সাঁতার কেটে নিরাপদ জায়গায় পৌঁছায়। ফের দুই জেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় (due to disaster) চূড়ান্ত ভোগান্তির মুখে পশ্চিম বর্ধমান ও বীরভূমের হাজার হাজার মানুষ।

স্থানীয় সূত্রের খবর, বীরভূমের জয়দেব হয়ে পশ্চিম বর্ধমানের কাঁকসার শিবপুরের দিকে আসছিল কয়লা বোঝাই ডাম্পারটি। অজয়ের অস্থায়ী সেতু পার হচ্ছিল পাথর বোঝাই ছ’চাকার ডাম্পার। তখনই অজয় নদে হঠাৎ হড়পা বান আসে। মুহূর্তে ভেঙে যায় অস্থায়ী সেতুটি। ডাম্পারটি মাঝ নদীতে আটকে পড়ে। ঘটনার জেরে রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়।

অস্থায়ী সেতু ভেসে যাওয়ায় একই সঙ্গে দুর্ভোগে দুই জেলার হাজার হাজির মানুষ। পরিস্থিতির জন্য প্রশাসনকেই দুষছেন তাঁরা। তাঁদের কথায়, ভরা বর্ষায় এভাবে সেতু সংস্কারের কাজ করার কি দরকার ছিল। অনায়াসে এই কাজ বর্ষার আগে করা যেত। তাতে এভাবে মানুষকেও দুর্ভোগে পড়তে হত না। অন্যদিকে সরকারের অর্থও নষ্ট হবে না।

আরও পড়ুন: কারচুপি হচ্ছে না তো! বৃষ্টি মাথায় আচমকা বারাসতের রেশন দোকানে খাদ্যমন্ত্রী


```