Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুরপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কমিটি থেকে পদত্যাগ করলেন দুবরাজপুরে দুই কাউন্সিলর

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: পুরপ্রধানের বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ তুলে দুটি কমিটি থেকে পদত্যাগ করলেন দুবরাজপুরের (Dubrajpur Municipality) দুই কাউন্সিলর (Councilors Resign)। দুবরাজপুর ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ নাজিরুদ্দিন ছিলেন পুরসভ

পুরপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কমিটি থেকে পদত্যাগ করলেন দুবরাজপুরে দুই কাউন্সিলর

শেষ আপডেট: 17 July 2023 13:37

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: পুরপ্রধানের বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ তুলে দুটি কমিটি থেকে পদত্যাগ করলেন দুবরাজপুরের (Dubrajpur Municipality) দুই কাউন্সিলর (Councilors Resign)। দুবরাজপুর ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ নাজিরুদ্দিন ছিলেন পুরসভার ফিন্যান্স অ্যান্ড রিসোর্স মবিলাইজেশন কমিটির সভাপতি। অন্যদিকে কাউন্সিলর মানিক মুখোপাধ্যায় ছিলেন পভার্টি এলিমিনেশন কমিটির সদস্য।

পুরপ্রধান পীযুষ পান্ডের (Dubrajpur Municipality) বিরুদ্ধে দু'জনেই দুর্নীতির অভিযোগ তোলেন।

অভিযোগ, পুরপ্রধানের কাজকর্ম নিয়ে পুরসভার কাউন্সিলরদের মধ্যে অশান্তি বাড়ছিল। শেখ নাজিরুদ্দিনের দাবি, কমিটিকে না জানিয়েই বিভিন্ন ধরনের কাজকর্ম করা হচ্ছিল পুরসভায়। একই অভিযোগ করেছেন অপর কাউন্সিলর মানিক মুখোপাধ্যায়ও। এই পুরো ঘটনার জন্য তাঁরা পুরপ্রধান পীযুষ পান্ডেকেই দায়ী করেছেন।

এদিকে ঘটনার কথা জানাজানি হতেই হইচই শুরু হয়েছে দুবরাজপুরে। তৃণমূলের দুই কাউন্সিলর দলের পুরপ্রধানের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ আনায় প্রকাশ্যে এসে পড়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, খোঁজ নিয়ে তবেই কোনও মন্তব্য করবেন। তবে বিজেপি এই ঘটনা নিয়ে সরব। এবিষয়ে বিধায়ক অনুপ সাহা জানিয়েছেন, চেয়ারম্যান দুর্নীতিগ্রস্ত তাঁরা জানতেন। আসলে যে কমিটিগুলি করা হয়েছিল সেখানে কাউন্সিলরদের কোনও ভূমিকা থাকে না। এমনকী ওই কমিটির দায়িত্বে থাকা কাউন্সিলরদের কোনও সম্মানও দেওয়া হয়না। আত্মসম্মান রয়েছে বলেই এই দুই কাউন্সিলর পদত্যাগ করেছেন।

যদিও পুরপ্রধান পীযুষ পান্ডে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। পাল্টা ওই দুই কাউন্সিলের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ এনেছেন তিনি।

শুভেন্দুকে লোকসভায় ভোট দেওয়ার আবেদন জানিয়ে দেওয়াল লিখন! ভগবানপুরে আলোড়ন


```