Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শরীরে একাধিক ক্ষতের দাগ, যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য ঘনিয়েছে দুবরাজপুরে

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: যুবকের রহস্যমৃত্যুতে উত্তেজনা ছড়িয়েছে দুবরাজপুরে (Dubrajpur)। বৃহস্পতিবার সকালে সেখ সফিরুল নামে এক যুবকের ঝুলন্ত দেহ (Death) উদ্ধার হয়। তাঁর বাড়ি দুবরাজপুরের ১২ নম্বর ওয়ার্ডে। এলাকার একটি জঙ্গলের মধ্যে তাঁর দেহ গল

শরীরে একাধিক ক্ষতের দাগ, যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য ঘনিয়েছে দুবরাজপুরে

শেষ আপডেট: 3 August 2023 10:22

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: যুবকের রহস্যমৃত্যুতে উত্তেজনা ছড়িয়েছে দুবরাজপুরে (Dubrajpur)। বৃহস্পতিবার সকালে সেখ সফিরুল নামে এক যুবকের ঝুলন্ত দেহ (Death) উদ্ধার হয়। তাঁর বাড়ি দুবরাজপুরের ১২ নম্বর ওয়ার্ডে। এলাকার একটি জঙ্গলের মধ্যে তাঁর দেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল।

আত্মীয়রা জানান, রাতে খাওয়া-দাওয়ার পরে তিনি বাইরে পায়চারি করতে বেরিয়েছিলেন। দীর্ঘক্ষণ হয়ে গেলেও বাড়ি ফেরেননি তিনি। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন সফিরুলের স্ত্রী। সেই সময় স্বামীকে খুঁজতে বাপের বাড়ির লোকজনকে ডেকে পাঠান। সকালে নিরাময় জঙ্গল থেকে ঝুলন্ত অবস্থায় সফিরুলের দেহ উদ্ধার হয়।

(Dubrajpur)সফিরুলের শ্যালক সেখ নাসিরউদ্দিনের অভিযোগ, তাঁর জামাইবাবুকে খুন করা হয়েছে। কারণ সফিরুলের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সেই চিহ্ন দেখে তাঁর অনুমান, কেউ বা কারা সফিরুলকে খুন করে ঝুলিয়ে দিয়েছে।

এলাকার কাউন্সিলরের কাছ থেকে খবর খবর পেয়ে নিরাময় জঙ্গলে ছুটে গেছিলেন পুরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে। তিনি বলেন, মৃতের শরীরের একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে। এই যুবকের মৃত্যুর কারণ নিয়ে তাঁর ধোঁয়াশা রয়েছে। এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

ইতিমধ্যে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি হাসপাতালে পাঠিয়েছে। মৃত্যুরহস্যের কিনারা করতে তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ।

আরও পড়ুন: উলুবেড়িয়ায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ! 'ব্যর্থ পুলিশ'কে সরিয়ে সিআইডিকে তদন্তভার কোর্টের


```