Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুবরাজপুরে পুকুরপারে মিলল দুশো তাজা বোমা, ভোটের আগে আতঙ্ক গ্রামে

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: ভোটের (wb panchayat election 2023) ঠিক আগের দিন ড্রামে বোঝাই দুশো’টি তাজা বোমা মিলল (bombs found) দুবরাজপুরের (Dubrajpur) মামুদপুর গ্রামে। তারপরেই সন্ত্রাসের আশঙ্কায় কাঁটা হয়ে রয়েছে গোটা গ্রাম। পুলিশ গিয়ে বোমাগুলি

দুবরাজপুরে পুকুরপারে মিলল দুশো তাজা বোমা, ভোটের আগে আতঙ্ক গ্রামে

শেষ আপডেট: 7 July 2023 07:16

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: ভোটের (wb panchayat election 2023) ঠিক আগের দিন ড্রামে বোঝাই দুশো’টি তাজা বোমা মিলল (bombs found) দুবরাজপুরের (Dubrajpur) মামুদপুর গ্রামে। তারপরেই সন্ত্রাসের আশঙ্কায় কাঁটা হয়ে রয়েছে গোটা গ্রাম। পুলিশ গিয়ে বোমাগুলি উদ্ধার করে।

পুলিশসূত্রে জানা গেছে, মামুদপুর গ্রামে একটি পুকুরপারে ঝোপের মধ্যে বেশ কয়েকটা জ্যারিকেন ভর্তি করে তাজা বোমা থরে থরে সাজানো ছিল। গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ ওই পুকুরপারে রাখা বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার করে। পঞ্চায়েত ভোটের আগের দিনই মামুদপুর গ্রামে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। কারা এই বোমাগুলি কী উদ্দেশ্যে ওখানে রেখেছিল তা খতিয়ে দেখছে দুবরাজপুর (Dubrajpur) থানার পুলিশ।

বোমাগুলি উদ্ধারের পরেই খবর দেওয়া হয় সিআইডির বম্ব ডিস্পোজাল টিমকে। এই দল এসে কখন বোমাগুলি নিষ্ক্রিয় করবে তারই অপেক্ষায় রয়েছে পুলিশ (Dubrajpur)।

সোমবার দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের আদমপুর গ্রামে একটি প্রাথমিক স্কুলের রান্নাঘরের ছাদ থেকে বোমা মিলেছিল। পলিথিনের প্যাকেটে মোড়া চারটি তাজা বোমা উদ্ধারের পড়ে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। রাত পোহালেই ভোট। গন্ডগোলের আশঙ্কায় কাঁটা হয়ে আছেন গ্রামবাসীরা। পরের পর বোমা উদ্ধার হওয়ায় সেই আতঙ্ক আরও বাড়ছে।

ফের হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু! এবার কী নিয়ে মামলা করলেন বিরোধী দলনেতা


```