Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুয়ারে সরকারের বিপুল সাড়া, রাষ্ট্রপতির হাত থেকে প্ল্যাটিনাম পুরস্কার নিলেন মমতার মন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার' (Duare Sarkar) জাতীয় স্তরে জিতেছে প্ল্যাটিনাম পুরস্কার। ঘোষণা আগেই হয়েছিল, শনিবার সেই পুরস্কারই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে স

দুয়ারে সরকারের বিপুল সাড়া, রাষ্ট্রপতির হাত থেকে প্ল্যাটিনাম পুরস্কার নিলেন মমতার মন্ত্রী

শেষ আপডেট: 7 January 2023 14:20

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার' (Duare Sarkar) জাতীয় স্তরে জিতেছে প্ল্যাটিনাম পুরস্কার। ঘোষণা আগেই হয়েছিল, শনিবার সেই পুরস্কারই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সেই পুরস্কার নিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)।

ভারত সরকারের বৈদ্যুতিন ও তথ্য সম্প্রচার মন্ত্রকের 'ডিজিটাল ইন্ডিয়া ২০২২'-এর অধীনে সম্মানিত হল মমতা সরকারের দুয়ারে সরকার প্রকল্প। নয়াদিল্লির বিজ্ঞানভবনে আয়োজিত অনুষ্ঠানে সেই পুরস্কার নিল পশ্চিমবঙ্গ।

পশ্চিমবঙ্গ সরকারের একাধিক জনকল্যাণ মূলক উদ্যোগ রাজ্যবাসীর কাছে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'দুয়ারে সরকার' নামে এই প্রকল্পের উদ্বোধন করেন। পাড়ায় পাড়ায় বসে ক্যাম্প। সেইসব ক্যাম্পে গিয়ে রাজ্যবাসী সরকারি বিভিন্ন প্রকল্প থেকে সুবিধা পাওয়ার জন্য নতুন করে আবেদন কিংবা ভুল সংশোধনেরও আবেদন করতে পারেন।

দুয়ারে সরকারের এই সাফল্যকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বসভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, 'এই সাফল্য মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্লান্ত পরিশ্রমের ফল।'

https://twitter.com/abhishekaitc/status/1611725799530590210

২০২০ সালের ১ ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত নাগরিক এই প্রকল্প পাঁচটি ধাপে সংগঠিত হয়েছে। রাজ্যজুড়ে সাড়ে তিন লাখের বেশি ক্যাম্প থেকে সাড়ে ৬ কোটিরও বেশি পরিষেবা প্রদান করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে।

পার্থ-অর্পিতার শরীর ভাল নেই, জানালেন কোর্টে, আদালত কি দয়া করল


```