Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাড়া ফেলেছে দুয়ারে সরকার! প্ল্যাটিনাম পুরস্কার দিচ্ছে কেন্দ্র

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার (Duare Sarkar) জাতীয় স্তরে পুরস্কার জিতে নিয়েছে। আগামী বছর ৭ জানুয়ারি দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই প্রকল্পের জন্য

সাড়া ফেলেছে দুয়ারে সরকার! প্ল্যাটিনাম পুরস্কার দিচ্ছে কেন্দ্র

শেষ আপডেট: 19 December 2022 12:10

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার (Duare Sarkar) জাতীয় স্তরে পুরস্কার জিতে নিয়েছে। আগামী বছর ৭ জানুয়ারি দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই প্রকল্পের জন্য রাজ্য সরকারকে পুরস্কৃত করবেন। ভারত সরকারের বৈদ্যুতিন ও তথ্য সম্প্রচার মন্ত্রকের 'ডিজিটাল ইন্ডিয়া ২০২২'-এর অধীনে প্ল্যাটিনাম পুরস্কার পেয়েছে মমতা সরকার।

পশ্চিমবঙ্গ সরকারের একাধিক জনকল্যাণমূলক উদ্যোগ রাজ্যবাসীর কাছে পৌঁছে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'দুয়ারে সরকার' নামে এই প্রকল্পের উদ্বোধন করেন। পাড়ায় পাড়ায় বসছে সরকারের ক্যাম্প। সেই ক্যাম্পে গিয়ে রাজ্যবাসী সরকারি বিভিন্ন প্রকল্প থেকে সুবিধা পাওয়ার জন্য নতুন করে আবেদন কিংবা ভুল সংশোধনেরও আবেদন করতে পারছেন।

২০২০ সালের ১ ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত নাগরিক এই প্রকল্প পাঁচটি ধাপে সংগঠিত হয়েছে। রাজ্যজুড়ে সাড়ে তিন লাখের বেশি ক্যাম্প থেকে সাড়ে ৬ কোটিরও বেশি পরিষেবা প্রদান করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। কিন্তু এখনও অনেকেই আছেন যাঁরা বুঝতে পারেন না কোথায় দুয়ারে সরকারের ক্যাম্প বসছে। কিংবা সেই ক্যাম্প থেকে কী কী সুবিধা মিলছে।

সেই তথ্যের জন্য আর আপনাকে অন্যের ওপর নির্ভর করতে হবে না। আপনি সহজেই ঘরে বসে মোবাইলেই জেনে নিতে পারবেন এই পরিষেবার খুঁটিনাটি তথ্য। রাজ্য সরকার একটি মোবাইল অ্যাপ বানিয়েছে এই দুয়ারে সরকার প্রকল্প নিয়ে। যা থেকে আপনি পেতে পারেন জরুরি তথ্য। এছাড়াও ds.wb.gov.in ওয়েবসাইটে গিয়েও আপনি জেনে নিতে পারেন আপনার পাড়ায় কবে, কোথায় ক্যাম্প বসাবে সরকার।

কীভাবে জানবেন---

প্রথমেই আপনাকে যেতে হবে ds.wb.gov.in ওয়েবসাইটে। সেই পেজের ডানদিকে আপনি পাবেন 'সিটিজেন কর্নার' বলে অপশন। সেই অপশনের মধ্যেই আপনি ক্যাম্পের যাবতীয় লোকেশন সম্পর্কে জানতে পারবেন।

রাজ্যের বরাদ্দ কমছে কেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় অর্থনৈতিক আঘাত নিয়ে রাজ্যসভায় সওয়াল ডেরেকের


```