Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুয়ারে সরকারের ক্যাম্পে ফর্ম-ফিলআপ নিয়ে গন্ডগোল, দুই গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: দুয়ারে সরকারের ক্যাম্প (Duare Sarkar Camp Chaos) ঘিরে শাসকদলের (Trinamool) দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোলের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বর্ধমান টাউনহলে দুয়ারে সরকারের ক্যাম্প বসেছিল। মানুষের ভিড় জমেছিল সেখান

দুয়ারে সরকারের ক্যাম্পে ফর্ম-ফিলআপ নিয়ে গন্ডগোল, দুই গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ

শেষ আপডেট: 3 November 2022 15:21

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: দুয়ারে সরকারের ক্যাম্প (Duare Sarkar Camp Chaos) ঘিরে শাসকদলের (Trinamool) দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোলের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার বর্ধমান টাউনহলে দুয়ারে সরকারের ক্যাম্প বসেছিল। মানুষের ভিড় জমেছিল সেখানে। আচমকাই ঝামেলা বেঁধে যায় সেখানে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিঠু সিংয়ের অনুগামীদের সঙ্গে ওই ওয়ার্ডের বিক্ষুব্ধ গোষ্ঠীর মধ্যে চরম অশান্তি বাঁধে। বিবাদমান দুই গোষ্ঠীর ঝামেলা ক্রমেই হাতাহাতিতে পৌঁছে যায়। কাউন্সিলরের এক অনুগামী বাপ্পা ঘোষকে বেড়ধক মারধর করা হয়েছে।

অশান্তির খবর পেয়েই টাউনহলের দুয়ারে সরকার শিবিরে পৌঁছে যান কাউন্সিলর মিঠু সিং। তাঁর সঙ্গেও ফের ঝামেলা, অশান্তি শুরু হয়। বিক্ষুব্ধ তৃণমূল নেতা গোলাব সোনকারের সঙ্গে তাঁর তর্কাতর্কি শুরু হয়। পুলিশের সামনেই দুই গোষ্ঠী মারমারিতে জড়ায়।

কিন্তু কি কারণে এমন ঘটনা ঘটল?

সূত্রের খবর, উপভোক্তাদের ফর্ম ফিলআপ করে দেওয়াকে কেন্দ্র করেই দুপক্ষের মধ্যে বচসার সূত্রপাত ঘটে। কাউন্সিলর মিঠু সিংয়ের অনুগামীরা দুয়ারে সরকার শিবিরে উপভোক্তাদের সাহায্যে তাদের বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিলআপ করে দিচ্ছিলেন। অভিযোগ, সেই সময় বিক্ষুব্ধ তৃণমূল নেতা গোলাব সোনকার ও তাঁর দলবল কাউন্সিলরের অনুগামীদের উপর হামলা চালায়। মারধর করে।

কল্যাণীর যুবকের দেহ উদ্ধার উত্তরাখণ্ডে! পুজোর সময় ট্রেকিংয়ে গিয়ে তুষারঝড়ে নিখোঁজ হন তিনি

কিন্তু তাঁর উপর ওঠা অভিযোগ অস্বীকার করে গোলাব সোনকারের দাবি, তারা কয়েকজন মিলে দুয়ারে সরকার শিবির কাজকর্ম দেখতে গিয়েছিল। তখন শোনেন ঝামেলা হয়েছে। উল্টে কাউন্সিলর তাঁর সঙ্গে ঝামেলা অশান্তি করেছেন।
তাঁর আরও দাবি, ভোটের সময় তাঁর বাইকে চেপে মিঠু সিং প্রচার করেছিলেন। কিন্তু তাঁর কাউন্সিলর হওয়া পরও এলাকায় একাধিক সমস্যা রয়ে গিয়েছে। ড্রেন পরিস্কার হয় না। ছট পুজোর সময় ব্রতীরা রেশন থেকে গম পাননি। ওয়ার্ডের বাসিন্দারা তাতে ক্ষুব্ধ।

অন্যদিকে কাউন্সিলর মিঠু সিংয়ে দাবি, গোলাব সোনকারের ছয়মাস আগে বিজেপি থেকে তৃণমূলে এসেছেন। তিনি জন্মলগ্ন থেকে তৃণমূলের সঙ্গে রয়েছেন। বিষয়টি বিধায়ক খোকন দাসকে জানানোর পর পুলিশের দ্বারস্থ হবেন।


```