Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

কোর্টের কাছেই চলছে মাদকের রমরমা ব্যবসা! নালিশ জানাতে পুলিশ সুপারের দ্বারস্থ তৃণমূল নেতা

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: হাইকোর্টের কাছে রমরমিয়ে চলছে মাদক কারবারিদের ব্যবসা (Drug Peddling)। জানতে পেরেই ব্যবস্থা নেওয়ার দাবিতে অনুগামীদের সঙ্গে নিয়ে পুলিশ সুপারের কাছে গেলেন যুব তৃণমূল নেতা। জলপাইগুড়ি স্টেশন রোড এলাকায় কলকাতা হাইক

কোর্টের কাছেই চলছে মাদকের রমরমা ব্যবসা! নালিশ জানাতে পুলিশ সুপারের দ্বারস্থ তৃণমূল নেতা

শেষ আপডেট: 8 August 2023 16:32

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: হাইকোর্টের কাছে রমরমিয়ে চলছে মাদক কারবারিদের ব্যবসা (Drug Peddling)। জানতে পেরেই ব্যবস্থা নেওয়ার দাবিতে অনুগামীদের সঙ্গে নিয়ে পুলিশ সুপারের কাছে গেলেন যুব তৃণমূল নেতা।

জলপাইগুড়ি স্টেশন রোড এলাকায় কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি (Jalpaiguri) সার্কিট বেঞ্চের ভবন রয়েছে। সেখানেই নাকি চলছে মাদকের রমরমা কারবার এমনটাই অভিযোগ।

এই ঘটনা জানতে পেরে সেখানে গিয়েই প্রতিবাদ করেছিলেন তৃণমূলের জেলা কমিটির সাধারণ সম্পাদক অজয় সাহা। অভিযোগ, উল্টে মাদক কারবারিরাই তাঁর উপর চড়াও হয়। সেই সময় ফোন করে কোতোয়ালি থানার পুলিশকে জানালে, তারা কোনও পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ। পরে লিখিতভাবে সেটা জানালেও ওই অবৈধ্য কারবার বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হয়নি বলে ক্ষোভ উগরে দিয়েছে অজয়বাবু। তাই মঙ্গলবার জলপাইগুড়ি পুলিশ সুপারের কাছে গিয়ে সরাসরি এই বিষয়ে অভিযোগ জানালেন ওই যুব তৃণমূল নেতা।

তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে জলপাইগুড়ি শহরের স্টেশন রোড, জয়ন্তীপাড়া, সহ একাধিক এলাকায় দিনেদুপুরে নানা ধরণের মাদক বিক্রি হয়। এলাকার বাসিন্দারা যুব তৃণমূলের সদস্যদের অভিযোগ জানিয়েছিলেন। মাঝেমধ্যে পুলিশ অভিযান চালালে কোনও লাভ হয়নি।

যুব তৃণমূল নেতা অজয় সাহা বলেন, ' যাঁরা নেশার কারবারের সঙ্গে যুক্ত তারা বেশ কয়েকদিন ধরে সার্কিট বেঞ্চের কাছের রাস্তায় অবাধ যাতায়াত করছে। তাঁর বাড়ি ওই চত্বরে হওয়ায় তিনিও লক্ষ্য করেছেন বিষয়টি।'

জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খন্ডবাহাল ওই তৃণমূল নেতাকে মাদকের বিরুদ্ধে অভিযান চালানোর আশ্বাস দিয়েছেন বলে জানাগিয়েছে ।

আরও পড়ুন: স্কুলের দেওয়ালে বোমা ছুড়ল নাবালক! দেগঙ্গায় শুরু রাজনৈতিক তরজা


```