Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

উপলক্ষ্য ডিজিটাল মার্কেটিং: দুর্গাপুরে ডঃ বিসি রায় গ্রুপের হাত ধরলো কেমব্রিজের কলেজ

দ্য ওয়াল ব্যুরো: পাঠ্যবইয়ের গড়পড়তা সিলেবাস ভিত্তিক পড়াশোনা শুধু নয়, সফল কেরিয়ার গড়ার জন্য দরকার প্রয়োগভিত্তিক জ্ঞানও। আর ডিজিটালের যুগ যখন, তার যথাযথ অ্যাপ্লিকেশন জানাটাও দরকার। গোটা বিশ্ব জুড়েই এখন ডিজিটাল মিডিয়ার রমরমা। পণ্য বিপণনীর

উপলক্ষ্য ডিজিটাল মার্কেটিং: দুর্গাপুরে ডঃ বিসি রায় গ্রুপের হাত ধরলো কেমব্রিজের কলেজ

শেষ আপডেট: 17 March 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: পাঠ্যবইয়ের গড়পড়তা সিলেবাস ভিত্তিক পড়াশোনা শুধু নয়, সফল কেরিয়ার গড়ার জন্য দরকার প্রয়োগভিত্তিক জ্ঞানও। আর ডিজিটালের যুগ যখন, তার যথাযথ অ্যাপ্লিকেশন জানাটাও দরকার। গোটা বিশ্ব জুড়েই এখন ডিজিটাল মিডিয়ার রমরমা। পণ্য বিপণনীর সঠিক প্রচার ও প্রসারের জন্য ডিজিটাল মার্কেটিংকেই সেরার শিরোপা দেওয়া হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে। ছাত্রছাত্রীদের এই বিষয়ে জরুরি পাঠ দেওয়াটা দরকার বলেই মনে করছে ডঃ বিসি রায় গ্রুপ। মৌলানা আবুল কালাম আজাদ টেকনিক্যাল ইউনিভার্সিটি ও কেমব্রিজ মার্কেটিং কলেজের হাত ধরে ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক-অধ্যাপিকাদের  তাই  ডিজিটাল মার্কেটিংয়ের খুঁটিনাটি জানাতেই নতুন উদ্যোগ নিতে চলেছে ডঃ বিসি রায় গ্রুপ অব ইনস্টিটিউশনস। কলেজ ক্যাম্পাসে এক দিনের ওয়ার্কশপ বা ‘সার্টিফিকেশন প্রোগ্রাম’ আয়োজিত হবে আগামিকাল, মঙ্গলবার ১৯ মার্চ। বিষয় অবশ্যই ডিজিটাল মিডিয়া এবং ডিজিটাল মার্কেটিং। আধুনিকতার মিশেলে ডিজিটাল প্রযুক্তিকে কী ভাবে আন্তর্জাতিক স্তরে ব্যবহার করা হচ্ছে, তার প্রয়োজনীয়তাই বা কী, সব কিছুই বিশদে জানানো হবে। ওয়ার্কশপে অংশ নেবেন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক-শিক্ষিকারা। মার্কেটিংয়ের অভিজ্ঞ ব্যক্তিরা এবং অধ্যাপকরা তাঁদের এই বিষয়ে প্রয়োজনীয় পাঠ দেবেন। ওয়ার্কশপ তো অনেক কলেজেই হয়, বিসি রায় গ্রুপের চমকটা অন্য জায়গায়। ডিজিটাল মার্কেটিং যেহেতু বিষয়, তাই শিক্ষক-শিক্ষিকাদের সার্বিক ভাবে তার খুঁটিনাটি জানাতে বিসি রায়ের হাত ধরেছে কেমব্রিজ মার্কেটিং কলেজ (ব্রিটেন) ও মৌলানা আবুল কালাম আজাদ টেকনিক্যাল ইউনিভার্সিটি। কেমব্রিজ মার্কেটিং কলেজের অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ ভিডিও বার্তায় পৌঁছে দেওয়া হবে ওয়ার্কশপে। তার সব আয়োজনই করেছেন কেমব্রিজের ভারতীয় প্রতিনিধি নন্দন সেনগুপ্ত। মৌলানা আবুল কালামের অধ্যাপক শিবময় দাসগুপ্তও উপস্থিত থাকবেন এই ওয়ার্কশপে। বর্তমান সময় পুরোপুরি ডিজিটাল তথ্যপ্রযুক্তি নির্ভর। পড়াশোনা, চাকরি থেকে ব্যবসা-বাণিজ্য সবই ডিজিটাল প্রযুক্তির হাত ধরেই তরতরিয়ে এগিয়ে চলেছে। পণ্য বিপণনীর পুরনো পদ্ধতি ঝেড়ে ফেলে নতুন যুগ এখন ডিজিটালময়। সোশ্যাল মিডিয়া, কন্টেন্ট মার্কেটিং, ই-মেল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন থেকে ভিডিও মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং— নানা বিষয়ে গুরুত্বপূর্ণ পাঠ দেওয়ার জন্য এই ওয়ার্কশপ খুবই কাজে আসবে বলে মনে করছেন বিসি রায় কলেজ কর্তৃপক্ষ। অ্যালবার্ট আইনস্টাইন হলে আগামিকাল সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে এই ওয়ার্কশপ। রেজিস্ট্রেশন ফি-৫০০ টাকা। ওয়ার্কশপের বিষয়ে কিছু জানার থাকলে যোগাযোগ করা যেতে পারে ডঃ বি মণ্ডল (ফোন নম্বরঃ ৭০০১৮২৮৮২০) ও ডঃ কমল হুসেনের (ফোন নম্বরঃ ৮১৪৫৭১১১৪৫) সঙ্গে। আরও পড়ুন: https://www.four.suk.1wp.in/news-west-bengal-dr-b-c-roy-engineering-college-is-now-associated-with-the-mission-hospital/

```