Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কারিগরি-ম্যানেজমেন্ট থেকে ফার্মাসি, ২০ বছরের অবিশ্বাস্য সাফল্যের জন্য দুর্গাপুর বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজকে পুরস্কৃত করল জি ২৪ ঘণ্টা

দ্য ওয়াল ব্যুরো: দু’দশকের পথ চলা আজ সাফল্যের শিখর ছুঁল। ভারতরত্ন ডঃ বিধানচন্দ্র রায়ের আদর্শকে পাথেয় করে শুরু হয়েছিল যে জার্নি, ধীরে ধীরে শিক্ষায়, সংস্কৃতিতে, প্রযুক্তি ও কারিগরি বিদ্যার বাস্তব প্রয়োগে, শিক্ষক-পড়ুয়া সম্মিলিত প্রয়াসে একের পর

কারিগরি-ম্যানেজমেন্ট থেকে ফার্মাসি, ২০ বছরের অবিশ্বাস্য সাফল্যের জন্য দুর্গাপুর বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজকে পুরস্কৃত করল জি ২৪ ঘণ্টা

শেষ আপডেট: 27 June 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: দু’দশকের পথ চলা আজ সাফল্যের শিখর ছুঁল। ভারতরত্ন ডঃ বিধানচন্দ্র রায়ের আদর্শকে পাথেয় করে শুরু হয়েছিল যে জার্নি, ধীরে ধীরে শিক্ষায়, সংস্কৃতিতে, প্রযুক্তি ও কারিগরি বিদ্যার বাস্তব প্রয়োগে, শিক্ষক-পড়ুয়া সম্মিলিত প্রয়াসে একের পর এক ধাপ পেরিয়ে ডঃ বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের মুকুটে যোগ হলো নতুন পালক। কারিগরি বিদ্যা তো বটেই, ফার্মাসি থেকে ম্যানেজমেন্ট, প্রতিটি শাখায় কৃতিত্বের ছাপ রাখার জন্য ডঃ বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের হাতে ‘Education Excellence Award 2019’ তুলে দিল জনপ্রিয় টিভি চ্যানেল জি ২৪ ঘণ্টা। মেধাকে ভিত্তিকে করে বাংলার সেরা ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর তালিকায় আরও এক ধাপ এগিয়ে গেল দুর্গাপুরের ডঃ বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ। শুক্রবার কলকাতার হায়াত রিজেন্সির বলরুমে একটি বিশেষ অনুষ্ঠানে আয়োজন করে জি ২৪ ঘণ্টা। সেখানেই জি-এর তরফে কলেজের ডিরেক্টর ডঃ পীযুষ পাল রায়ের হাতে সাম্মানিক পুরস্কার তুলে দেন রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডে ও কারিগরি শিক্ষামন্ত্রী পূর্ণেন্দু বসু। কলেজের ডিরেক্টরের কথায়, কারিগরি শিক্ষার জগতে ব্যতিক্রমী দৃষ্টান্ত রাখার জন্যই ডঃ বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের ঝুলিতে এসেছে এই পুরস্কার। কলেজ কর্তৃপক্ষ থেকে অধ্যাপক-অধ্যাপিকা এবং পড়ুয়াদের পরিশ্রম ও মেধার কারণেই সেরার তালিকায় নাম লিখিয়েছে ডঃ বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ-সহ গোটা বিসি রায় গ্রুপ। ডঃ বিসি রায় গ্রুপের ইঞ্জিনিয়ারিং শাখা তো বটেই পাশাপাশি ডঃ বিসি রায় অ্যাকাডেমি অব প্রফেশনাল কোর্সেস (এপিসি), ডঃ বিসি রায় কলেজ অব ফার্মাসি এবং ডঃ বিসি রায় পলিটেকনিক কলেজ— প্রতিটি শাখাই তাদের পড়ানোর পদ্ধতিতে, চিন্তার নতুনত্বে এবং ঝকঝকে কেরিয়ার গড়ার লক্ষ্যে পড়ুয়া ও অভিভাবকদের মন জয় করেছে ইতিমধ্যেই। দেশি-বিদেশি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে একাধিক নতুন প্রজেক্ট শুরু হয়েছে কলেজে যা কর্মসংস্থানের দৌড়ে পড়ুয়াদের বিশেষভাবে সাহায্য করছে। পুরস্কারও এসেছে অজস্র। ‘হাইয়ার এডুকেশন রিভিউ সার্ভে’-র নজরে বাংলায় সেরা ১০ ইঞ্জিনিয়ারিং কলেজের তালিকায় রয়েছে ডঃ বিসি রায়  ইঞ্জিনিয়ারিং কলেজের নাম। বাংলার সেরা চার ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে থেকে ডঃ বিসি রায়  ইঞ্জিনিয়ারিং  কলেজকে বেছে নিয়েছে মাইক্রোসফট। নয়া দিল্লির ‘Today Research & Ratings (TRR) Network’-এর তরফে বেস্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ২০১৮ শিরোপা জিতেছে ডঃ বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের ‘ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনোলজি এনহ্যান্সড লার্নিং’ (এনপিটিইএল) প্রকল্পে দুরন্ত ফল করে এর মধ্যেই ‘এএএ’ র‍্যাঙ্কিংয়ে চলে এসেছে ডঃ বিসি রায় গ্রুপ। এনপিটিইএল প্রজেক্টে রাজ্যস্তরে বিসি রায়ের স্থান তৃতীয়, সর্বভারতীয় স্তরে তাদের র‍্যাঙ্ক ১০। ২০ বছরের গৌরবময় যাত্রায় আগামী দিনে আরও নতুন নতুন পরিকল্পনা রয়েছে এই কলেজের। আরও পড়ুন: https://www.four.suk.1wp.in/news-achievements-and-laurels-of-dr-b-c-roy-engineering-college-durgapur/

```