Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

বিধানসভায় খৈনি ডলবেন না, বিজেপির মিহিরকে বললেন স্পিকার, কী ছিল হাতে?

দ্য ওয়াল ব্যুরো: বিধানসভার অধিবেশন চলছিল। তারমধ্যেই দেখা যায় বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর (Mihir Goswami) হাতে কী যেন একটা নিয়ে আঙুল ঘষছেন। চোখ এড়ায়নি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের (Speaker Biman Banerjee)। সঙ্গেসঙ্গে তিনি মিহিরের

বিধানসভায় খৈনি ডলবেন না, বিজেপির মিহিরকে বললেন স্পিকার, কী ছিল হাতে?

শেষ আপডেট: 17 February 2023 09:17

দ্য ওয়াল ব্যুরো: বিধানসভার অধিবেশন চলছিল। তারমধ্যেই দেখা যায় বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর (Mihir Goswami) হাতে কী যেন একটা নিয়ে আঙুল ঘষছেন। চোখ এড়ায়নি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের (Speaker Biman Banerjee)। সঙ্গেসঙ্গে তিনি মিহিরের উদ্দেশে বলেন, ‘বিধানসভায় খৈনি (Khaini) ডলবেন না!’ মিহির অবশ্য অধিবেশনেই বলেন, তাঁর হাতে খৈনি নেই।

ব্যাপারটা ওখানে থেমে গেলেও কৌতূহল চাপা থাকেনি। তাহলে নাটাবাড়ির বিজেপি বিধায়কের হাতে ওটা কী ছিল? তেলোতে কী নিয়ে আঙুল দিয়ে ঘষছিলেন মিহির?

অধিবেশন কক্ষের বাইরে বেরিয়ে মিহির বলেন, তিনি খৈনি ডলেননি। হাতে জোয়ান নিয়ে আঙুল ঘষছিলেন। দূর থেকে ওই মুদ্রাকে খৈনি ডলার মতো মনে হয়েছে। তাই হয়তো স্পিকার বলেছেন।

এমনিতে বিভিন্ন রাজ্যের বিধানসভা বা সংসদে বিধায়ক, সাংসদদের নানান কীর্তির লম্বা ইতিহাস রয়েছে। অধিবেশনে বসে মোবাইলে ব্লু ফিল্ম দেখা থেকে আরও নানান ঘটনার সাক্ষী ভারতের সংসদীয় গণতন্ত্র। যদিও এদিন বাংলার বিধানসভায় বিভ্রান্তি হয়েছে। জোয়ানকে খৈনি ভেবেছিলেন স্পিকার।

জোয়ান অনেকেই হাতে ঘষে নিয়ে খান। বিশেষত প্যাকেটের নুন লেবু দেওয়া জোয়ান হলে অনেকেই তা করেন। একটু ঘষে নিয়ে তারপর মুখে দেন। এদিন তেমনটাই হয়েছে।  

আদানি কাণ্ড মোদীকে দুর্বল করবেই, ভারতে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে: জর্জ সোরোস


```