Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাচের জন্য একাধিক যুবকের সঙ্গে স্ত্রীর মেলামেশা ছিল, তাই খুন! স্বীকারোক্তি স্বামীর

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: ডোমজুর যুবতী খুনের (Domjur Murder Case) ঘটনায় স্বামীকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য উঠে এল। মৃত যুবতী অনুশ্রী হাজরাকে সেদিন একটি নির্জন জায়গায় ডেকে পাঠিয়েছিল অভিযুক্ত স্বামী চন্দন মাঝি। অনুশ্রী নাচ ভালোবাসতেন। নাচ

নাচের জন্য একাধিক যুবকের সঙ্গে স্ত্রীর মেলামেশা ছিল, তাই খুন! স্বীকারোক্তি স্বামীর

শেষ আপডেট: 30 August 2023 14:58

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: ডোমজুর যুবতী খুনের (Domjur Murder Case) ঘটনায় স্বামীকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য উঠে এল। মৃত যুবতী অনুশ্রী হাজরাকে সেদিন একটি নির্জন জায়গায় ডেকে পাঠিয়েছিল অভিযুক্ত স্বামী চন্দন মাঝি।

অনুশ্রী নাচ ভালোবাসতেন। নাচের অনুষ্ঠানের জন্য একাধিক যুবকের সঙ্গে তাঁকে মেলামেশা করতে হত। বিষয়টি চন্দনের পছন্দ ছিল না বলেই সে তার স্বীকারোক্তিতে জানিয়েছে। স্ত্রীর প্রতি তার অবিশ্বাস তৈরি হয়। তাই ওই দিন অনুশ্রীকে ডেকে পাঠিয়ে চন্দন তাকে গুলি করে খুন করে (Domjur Murder Case) বলে অভিযোগ। পরে খুনের জন্য ব্যবহৃত বন্দুকটি ঘটনাস্থলের পাশে থাকা একটি পুকুরে ফেলে দেয়।

বুধবার ঘটনার পুর্ননির্মাণ করতে ঝালুয়ারবেড় এলাকায় চন্দনকে নিয়ে যায়। সেখানেই চন্দন পুলিশের কাছে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের কথা স্বীকার করে। পুলিশ সূত্রে আগেই জানা গেছিল, যে ওই যুবতীর মৃত্যু হয়েছে মাথায় গুলি লেগে। ময়নাতদন্তের রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছিল।

রবিবার রাতে ঝালুয়ারবেড় এলাকায় রাস্তার উপরেই পড়েছিল যুবতী অনুশ্রী হাজরার রক্তাক্ত দেহ। সলপের হাজরা পাড়া এলাকায় যুবতীর বাপের বাড়ি। তাঁর আত্মীয় স্বজনদের অভিযোগ ছিল, স্বামী চন্দন মাঝিই এই ঘটনার নেপথ্যে রয়েছে। আত্মীয়দের অভিযোগের ভিত্তিতেই চন্দনকে গ্রেফতার করা হয়।

অনুশ্রীর আত্মীয়রা জানিয়েছিলেন, বিয়ের আগে থেকে চন্দনের সঙ্গে মেয়ের আলাপ ছিল। প্রেমের সম্পর্ক ছিল দুজনের। তারপর দুই বাড়ির সম্মতিতে চন্দন অনুশ্রীর বিয়ে হয়েছিল। মেয়ে নাচ ভালবাসত। স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরাও সে কথা জানতেন। তবে বিয়ের পর থেকে অনুষ্ঠানে মেয়ের নাচার ব্যাপারে বাধা দিতেন তাঁরা। এই নিয়ে মেয়ের সংসারে অশান্তি লেগেই থাকত। এমনকী এই কারণে অনুশ্রীকে মারধর করা হত বলে অভিযোগ ওঠে।

তাই শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে গত ছ’মাস আগে ওই যুবতী তাঁর বাপের বাড়িতে চলে এসেছিলেন। বিবাহবিচ্ছেদের মামলাও করেছিলেন। আর্থিকভাবে স্বনির্ভর হতে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভের চাকরি নেন। তাছাড়া পাড়ার বাচ্চাদের নাচ শেখাতে শুরু করেন।

আরও পড়ুন: প্রেমিক সুশান্তর ফাঁসির দাবি আদালতে, সুতপা খুনে রায় ঘোষণা বৃহস্পতিবার


```