Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

ওষুধ কোম্পানি থেকে উপহার নিতে পারবেন না চিকিৎসকরা, জারি হল নির্দেশিকা

দ্য ওয়াল ব্যুরো: ওষুধ কোম্পানি (Pharmaceutical companies) বা তাঁদের মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের (Medical Representative) কাছ থেকে আর কোনও উপহার গ্রহণ করতে পারবেন না চিকিৎসকরা (Doctors)। নেওয়া যাবে না ওষুধ কোম্পানির তরফে ‘গিফট’ (Gifts) হ

ওষুধ কোম্পানি থেকে উপহার নিতে পারবেন না চিকিৎসকরা, জারি হল নির্দেশিকা

শেষ আপডেট: 12 August 2023 09:37

দ্য ওয়াল ব্যুরো: ওষুধ কোম্পানি (Pharmaceutical companies) বা তাঁদের মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের (Medical Representative) কাছ থেকে আর কোনও উপহার গ্রহণ করতে পারবেন না চিকিৎসকরা (Doctors)। নেওয়া যাবে না ওষুধ কোম্পানির তরফে ‘গিফট’ (Gifts) হিসেবে দেওয়া ট্রাভেল ট্যুর, হোটেলের বন্দোবস্ত কিংবা নগদ অর্থ। এমনকী ওষুধ কোম্পানিগুলির কোনও সেমিনার, ওয়ার্কশপ বা কনফারেন্সেও অংশ নিতে পারবেন না চিকিৎসকরা।

সম্প্রতি ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (National Medical Commission) তরফে ‘রেজিস্টার মেডিক্যাল অনুশীলনকারীদের পেশাগত আচরণ সংক্রান্ত নিয়মবিধি’ প্রকাশ করা হয়েছে। গত ২ অগস্ট প্রকাশিত ওই নির্দেশিকায় এই বিষয়ে চিকিৎসকদের (Doctors) স্পষ্টভাবে জানানো হয়েছে, ওষুধ কোম্পানির কাছ থেকে আর কোনও উপহার নিতে পারবেন না চিকিৎসকরা।

এমনকী চিকিৎসকরা (Doctors) কোনও ধরনের ওষুধ, ড্রাগ বা চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রের বিজ্ঞাপন বা প্রচার করতে পারবেন না। অর্থাৎ এখন থেকে চেম্বারেও সংশ্লিষ্ট বিষয়গুলি চিকিৎসকদের এড়িয়ে চলতে হবে।

ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (National Medical Commission) নয়া নির্দেশিকাকে ঘিরে চিকিৎসক সংগঠনগুলোর তরফে এখনও কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। তবে এমন নির্দেশিকা ঘিরে একাংশ চিকিৎসকদের মধ্যে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। তাঁরা বলছেন, ব্যবসায়িক লেনদেনের বাইরে গিয়েও অনেক সংস্থা অনেক সময় উপহার দেয়। নয়া নিয়মের ফলে সেগুলিও এখন থেকে আর নেওয়া যাবে না।

নয়া নির্দেশিকায় আরও কয়েকটি বিষয়ের উল্লেখ করা হয়েছে। তাতে বলা হয়েছে, পেশাগত উন্নতির জন্য রেজিস্ট্রার্ড চিকিৎসকদের প্রতি বছর বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রামে অংশ নিতে হবে। প্রতি পাঁচ বছরে ন্যূনতম ৩০ ঘণ্টার প্রশিক্ষণ শিবিরে অংশ নেওয়া বাধ্যতামূলক।

যে সব চিকিৎসকেরা প্রাইভেট প্র্যাকটিস করেন তাঁদের নিজেদের হেফাজতে অন্তত তিন বছর পর্যন্ত রোগীর রেকর্ড রাখা বাধ্যতামূলক করা হয়েছে নয়া বিধিতে। একইভাবে সরকারি হাসপাতালে ভর্তি কোনও রোগীর বিষযে মেডিক্যাল রেকর্ড জানতে চাইলে পাঁচদিনের মধ্যে পুঙ্খানপুঙ্খ তথ্য দেওয়ার কথা বলা হয়েছে নয়া নির্দেশিকায়। এজন্য তথ্য প্রযুক্তি আইন, ডেটা সুরক্ষা ও ব্য়ক্তিগত সুরক্ষা আইন মেনে রোগীদের মেডিক্যাল রেকর্ডও কম্পিউটারাইজড করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ‘এরই গালভরা নাম যাদবপুর ইউনিভার্সিটি? ছিঃ’, স্বপ্নদীপের মৃত্যুতে সরব গায়িকা শুভমিতা


```