Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ডাক্তারবাবুদের প্যাঁচালো হাতের লেখায় নয়, জেলা হাসপাতালে টাইপ করে দেওয়া হবে প্রেসক্রিপশন

ডাক্তারদের প্যাঁচালো হাতে লেখা প্রেসক্রিপশন নিয়ে প্রায়ই সমস্যায় পড়তে হয় রোগী পরিবারকে। অনেক সময় ওষুধের নাম বোঝায় না। তাই মুশকিল আসান করতে উল্লেখযোগ্য পদক্ষেপ করল বালুরঘাট সদর হাসপাতাল কর্তৃপক্ষ। এবার সেখান থেকে মিলবে টাইপ করা প্রেসক্রিপশন। আগামী সপ্তাহ থেকে হাসপাতালে শুরু হতে চলেছে এই পরিষেবা।

ডাক্তারবাবুদের প্যাঁচালো হাতের লেখায় নয়, জেলা হাসপাতালে টাইপ করে দেওয়া হবে প্রেসক্রিপশন

শেষ আপডেট: 17 November 2023 17:57

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: ডাক্তারদের প্যাঁচালো হাতে লেখা প্রেসক্রিপশন নিয়ে প্রায়ই সমস্যায় পড়তে হয় রোগী পরিবারকে। অনেক সময় ওষুধের নাম বোঝায় না। তাই মুশকিল আসান করতে উল্লেখযোগ্য পদক্ষেপ করল বালুরঘাট সদর হাসপাতাল কর্তৃপক্ষ। এবার সেখান থেকে মিলবে টাইপ করা প্রেসক্রিপশন। আগামী সপ্তাহ থেকে হাসপাতালে শুরু হতে চলেছে এই পরিষেবা।

নিজের ডাক্তারি প্যাডে হাতে লিখেই ওষুধ দেন ডাক্তারবাবুরা। ওষুধের দোকানে নিয়ে সেই প্রেসক্রিপশান নিয়ে গেলে অনায়াসেই ওষুধ নাম বুঝে যায় কেমিস্টের অভিজ্ঞ চোখ। কিন্তু প্রেসক্রিপশান দেখে ওষুধের নাম চিনে কখন কোনটা খেতে হবে সেটা বুঝতে হিমিশিম খেতে হয় রোগী ও রোগীর বাড়ি লোকজনকে। তাই অনেক সময় ডাক্তারবাবুর কাছে ওষুধের ডোজ বুঝে নিয়েও ওষুধের দোকানে গিয়ে ফের একবার ঝালিয়ে নিতে হয় ওষুধের নাম এবং খাওয়ার সময়। এবার এই সমস্ত ঝক্কি থেকে মুক্তি পাবেন বালুরঘাটের মানুষ।  

বিষয়টি নিয়ে বালুরঘাট হাসপাতালের সুপার কৃষ্ণেন্দুবিকাশ বাগ জানিয়েছেন, ডাক্তারদের হাতে লেখা প্রেসক্রিপশন অনেকেই বুঝতে পারেন না। তাই অনেক সময় সমস্যায় পড়তে হয় রোগী ও তাঁদের পরিবারকে। তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আপাতত কয়েকটি বিভাগে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু করা হবে। 

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত হাসপাতালের আউটডোর ও মেডিসিন বিভাগে এই ব্যবস্থা চালু হতে চলেছে। ডাক্তারবাবুদের সঙ্গে একজন স্বাস্থ্যকর্মী থাকবেন। তাঁরাই ডাক্তারবাবুর নির্দেশের মতো প্রেসক্রিপশনে ওষুধের নাম টাইপ করে দেবেন।


```