Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলেজে ঢুকে অধ্যাপককে দেওয়ালে ঠেসে পেটালেন ডাক্তারবাবু! আলিপুরদুয়ারে শোরগোল

ইতিমধ্যে ভাইরাল ভিডিও। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এমন ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে স্থা্নীয় জনমানসে।

কলেজে ঢুকে অধ্যাপককে দেওয়ালে ঠেসে পেটালেন ডাক্তারবাবু! আলিপুরদুয়ারে শোরগোল

শেষ আপডেট: 3 January 2024 19:49

দ্য ওয়াল ব্যুরো: কলেজের মধ্যে ঢুকে অধ্যক্ষর ঘরের মধ্যে এক অধ্যাপককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক বহিরাগতের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের বীরপাড়া কলেজে।

ইতিমধ্যে ভাইরাল ভিডিও। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এমন ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে স্থা্নীয় জনমানসে। যদিও এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

সূত্রের খবর, সমস্যার সমাধানে বুধবার কলেজের পরিচালন কমিটি বৈঠকে বসেছে। জানা যাচ্ছে, বহিরাগত ব্যক্তি স্থানীয় একটি হাসপাতালের চিকিৎসক। তাঁর স্ত্রী ওই কলেজের অধ্যাপিকা। মঙ্গলবার ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলছিল কলেজে।

পরীক্ষা চলাকালীন এক ছাত্রীর খাতা আটকে রাখাকে কেন্দ্র করে অভিযুক্ত ব্যক্তির স্ত্রী তথা কলেজেরই অধ্যাপিকার সঙ্গে অন্য এক অধ্যাপকের গোলমাল বেঁধেছিল। পরে ওই অধ্যাপিকার আপত্তি উড়িয়ে ছাত্রীটিকে পরীক্ষার খাতা দিয়ে দিয়েছিলেন অধ্যাপক।

এমনকী এব্য়াপারে ওই অধ্যাপক কলেজের অধ্যক্ষর কাছে ওই অধ্যাপিকার নামে অভিযোগও জানান। টেলিফোনে স্ত্রীর কাছ থেকে পুরো ঘটনা শুনে দ্রুত কলেজে পৌঁছে যান ওই অধ্যাপিকার স্বামী।  

 ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, অধ্যক্ষর ঘরে বসেছিলেন ওই অধ্যাপক। আচমকা সেখানে ঢোকেন বহিরাগত ওই ব্যক্তি। তিনি ওই অধ্যাপককে চেয়ার থেকে তুলে দেওয়ালে ঠেসে মারধর শুরু করেন। ঘটনার আকস্মিকতায় চমকে যান সকলে। পরে অনেক কষ্টে সকলে বহিরাগত ওই ব্যক্তির হাত থেকে অধ্যাপককে মুক্ত করেন।


```