Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্যের আমলারা কী মনে করেন! বিচারপতিরা তাঁদের পুতুল?

দ্য ওয়াল ব্যুরো: পর্যটন সংক্রান্ত একটি মামলায় শুক্রবার রাজ্য সরকারকে ভর্ৎসনা করল হাইকোর্ট। শুক্রবার দৈনিক তালিকায় এই মামলাটি না থাকা সত্ত্বেও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মামলার বিষয়ে বক্তব্য পেশ করতে গেলে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দা

রাজ্যের আমলারা কী মনে করেন! বিচারপতিরা তাঁদের পুতুল?

শেষ আপডেট: 3 August 2018 11:05

দ্য ওয়াল ব্যুরোপর্যটন সংক্রান্ত একটি মামলায় শুক্রবার রাজ্য সরকারকে ভর্ৎসনা করল হাইকোর্ট।

শুক্রবার দৈনিক তালিকায় এই মামলাটি না থাকা সত্ত্বেও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মামলার বিষয়ে বক্তব্য পেশ করতে গেলে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ উষ্মা প্রকাশ করে জানিয়ে দেন সোমবারেই মামলার শুনানি হবে। সেদিন রাজ্যের বক্তব্যে সন্তুষ্ট না হলে মঙ্গলবার মুখ্য সচিবকে সশরীরে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেন ডিভিশন বেঞ্চ।

২০১৪ সালে চা বাগান কতৃর্পক্ষের করা এই মামলায় বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিব মলয় দেকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ। এ দিন আদালতের সেই নির্দেশকে পুনর্বিবেচনা করে দেখার আবেদন জানান এজি। তখনই ক্ষুব্ধ বিচারপতি এজিকে প্রশ্ন করেন ২০১৬ সালের আদালতের নির্দেশ কেন অমান্য করা হয়েছে ? সোমবার এর উত্তর দিতে হবে এজিকে। রাজ্যের ব্যাখ্যায় আদালত সন্তুষ্ট না হলে মঙ্গলবার সশরীরে উপস্থিত হতে হবে মুখ্য সচিবকে।

এখানেই থামেননি বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার। তিনি বলেন, “রাজ্যের আমলারা কী মনে করেন! হাইকোর্টের বিচারপতিরা তাঁদের হাতের পুতুল? আপনারা (আমলারা) কী ভাবে রাজ্য চালাচ্ছেন?”

মামলার বয়ান অনুয়াযী ২০০৭ সালে দার্জিলিংয়ের কাঞ্চন ভিউ টি এস্টেট স্থানীয় জেলাশাসক ও ট্যুরিজম বিভাগে তাদের জমিতে পর্যটকদের টি ট্যুরিজম করাতে চেয়ে আবেদন জানায়। দুই দফতর সেই আবেদন মঞ্জুর করে। ২০১২ সালে জিটিএ গঠনের পর তৎকালীন জিটিএ প্রধান বিমল গুরুং এই প্রকল্পের বিরোধিতা করেন। ২০১৪ সালে টি ট্যুরিজমের জন্য অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন চা বাগান কতৃর্পক্ষ। বিচারপতি অনিরুদ্ধ বসুর সিঙ্গল বেঞ্চ এই মামলার রায়ে চা বাগান কতৃর্পক্ষকে ৬ সপ্তাহের মধ্যে জিটিএ-র দপ্তরে আবেদন জানাতে এবং তার ২ সপ্তাহ পর জিটিএকে আবেদনের পুর্নবিবেচনা করে আদালতকে জানাতে নির্দেশ দেয়। ২০১৬ সালে সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার ৩৪৯ দিন পর তৎকালীন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের ডিভিশন বেঞ্চে মামলা করে। রাজ্যের মামলা দায়ের করতে ৩০ দিনের বদলে এত দেরি হল কেন, এর উত্তর হলফনামা দিয়ে জানাতে নির্দেশ দেয় আদালত। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে রাজ্য সেই হলফনামা বিচারপতি সমাদ্দারের এজলাসে পেশ করলে ডিভিশন বেঞ্চ রাজ্যের মুখ্য সচিবকে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছিলেন।

সব মিলিয়ে পরিস্থিতি এখন খুবই জটিল। সোমবার এজি-র বক্তব্যে আদালত সন্তুষ্ট না হলে মুখ্য সচিবকেই আদালতে যেতে হতে পারে।

```