Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

পাহাড়ে নিয়োগ দুর্নীতি, সিঙ্গল বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ

জিটিএ-তে নিয়োগ দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখল কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চ।

পাহাড়ে নিয়োগ দুর্নীতি, সিঙ্গল বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ

শেষ আপডেট: 19 April 2024 12:19

দ্য ওয়াল ব্যুরো: জিটিএ-তে নিয়োগ দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখল কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ।

এই মামলায় গত ৯ এপ্রিল সিবিআই তদন্তের নির্দেশ দিযেছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি বিশ্বজিৎ বসুর ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা করেছিল রাজ্য। সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশ বহাল রেখে শনিবার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, পাহাড়ে নিয়োগ দুর্নীতির অভিযোগের তদন্ত করবে সিবিআই-ই।

ঘটনার সূত্রপাত, মুর্শিদাবাদের গোঠা হাইস্কুলে অবৈধভাবে শিক্ষক নিয়োগের অভিযোগে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই সূত্রেই আদালতের কাছে এসে পৌঁছয় কিছু বেনামী চিঠি। চিঠির সূত্র ধরে সামনে আসে জিটিএর অন্তর্গত স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগ। এ বিষয়ে আগে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। কিন্তু তাতে বিশেষ অগ্রগতি না হওয়ায় গত ৯ এপ্রিল বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ দেন।

সূত্রের খবর, চিঠিতে দাবি করা হয়েছে, ওই নিয়োগ দুর্নীতি আদতে পার্থ চট্টোপাধ্যায় এবং বিনয় তামাং-এর মস্তিষ্ক প্রসূত। এমনকী এই দুর্নীতি সংগঠিত করার পিছনে একজন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর বা ডিআই এবং তৃণমূল ছাত্রনেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের নামও উঠে আসছে বলে অভিযোগ। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতার হাত আছে বলেও অভিযোগ রয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালের জানুয়ারি মাসে জিটিএ এলাকায় শিক্ষক নিয়োগ শুরু হয়। দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে আসতেই সেই বছর মার্চ মাসে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়।

প্রসঙ্গত, হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরই গত ১১ এপ্রিল  ওই মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়-সহ ৮জনের নামে এফআইআর দায়ের করে রাজ্য পুলিশ।

এফআইআরে পার্থ ছাড়াও নাম রয়েছে টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী, পাহাড়ের কংগ্রেস নেতা বিনয় তামাং, হাবড়া পুরসভার তৃৃণমূল কাউন্সিলর বুবাই বোসের। এছাড়াও এফআইআরে নাম রয়েছে স্কুল শিক্ষা দফতরের ডিআই প্রাণগোবিন্দ সরকার এবং দেবলীনা দাসের। প্রত্যেকের বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

ডিভিশন বেঞ্চ অবশ্য পুলিশি তদন্তে কোনও বাধা দেয়নি। অর্থাৎ সিবিআইয়ের পাশাপাশি এই একই মামলায় রাজ্য পুলিশও তদন্ত করবে।


```