Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

শিক্ষিকার বদলি কাণ্ডে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষিকা শান্তা মণ্ডল (Shanta Mondol) বদলি কাণ্ডে সিবিআই (CBI) তদন্তে স্থগিতাদেশ (Stay order) দিল বিচারপতি রবি কিষেন কাপুর ও বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ (Division Bench)। প্রসঙ্গত, ২০১৬ সালে শিলিগুড়ি শ্রীগুরু বিদ্যালয়

শিক্ষিকার বদলি কাণ্ডে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ

শেষ আপডেট: 12 August 2022 11:17

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষিকা শান্তা মণ্ডল (Shanta Mondol) বদলি কাণ্ডে সিবিআই (CBI) তদন্তে স্থগিতাদেশ (Stay order) দিল বিচারপতি রবি কিষেন কাপুর ও বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ (Division Bench)।

প্রসঙ্গত, ২০১৬ সালে শিলিগুড়ি শ্রীগুরু বিদ্যালয়ের সহ-শিক্ষিকা হিসেবে যোগ দেন শান্তা মণ্ডল। ২০১৯ সালে তিনি প্রধান শিক্ষিকার পদের জন্য পরীক্ষা দেন। তিনি বীরপাড়া গার্লস স্কুলে যোগ দেওয়ার জন্য সুপারিশপত্র পান। এর এক বছরের মধ্যে তিনি শিলিগুড়ি অমিয়পাল চৌধুরী স্কুলে যোগ দেওয়ার সুপারিশ পান। তবে তিনি সেখানে যোগ দেননি। এরপর যেখানে আগে সহ-শিক্ষিকা হিসেবে ছিলেন অর্থাৎ শ্রীগুরু বিদ্যামন্দিরে যোগ দিতে চান। স্কুল সার্ভিস কমিশন তাঁকে নিয়োগও করে। নিজের পছন্দমতো স্কুলে পাঁচ বছরে তিনবার বদলি হওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

৪ অগস্ট শিক্ষিকা শান্তা মণ্ডলের বদলি সংক্রান্ত রায়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ৬ অগস্টের মধ্যে শিক্ষিকা বীরপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে যোগ না দিলে তাঁর সার্ভিস ব্রেক আপ হবে। এমনও নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

১১ অগস্ট বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি রবি কিষেন কাপুর ও বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চে শান্তা মণ্ডলের হয়ে আবেদন করেন বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল দিনভর চলে শুনানি।

আজ ডিভিশন বেঞ্চ এই মামলার রায় দেয়। সিবিআই তদন্তের যে নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন তাতে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। এবার থেকে ডিভিশন বেঞ্চেই মামলার শুনানি হবে।

ইডি পার্টি কেন, সম্পত্তি মামলায় হাইকোর্টে আপিল ববি-জ্যোতিপ্রিয়-অরূপের


```