Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোট শুরু হতেই অশান্তি, খড়দহ, দিনহাটায় বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের

দ্য ওয়াল ব্যুরো: চার কেন্দ্রের উপনির্বাচন ঘিরে ফের রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে বাংলায়। শনিবার সকাল থেকেই চার কেন্দ্রের ভোটগ্রহণপর্ব শুরু হয়ে গেছে। সাতসকালেই অশান্তির খবর এসেছে খড়দহ, দিনহাটা থেকে। এদিন ভোট শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যেই খড়দহের ব

ভোট শুরু হতেই অশান্তি, খড়দহ, দিনহাটায় বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের

শেষ আপডেট: 30 October 2021 03:57

দ্য ওয়াল ব্যুরো: চার কেন্দ্রের উপনির্বাচন ঘিরে ফের রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে বাংলায়। শনিবার সকাল থেকেই চার কেন্দ্রের ভোটগ্রহণপর্ব শুরু হয়ে গেছে। সাতসকালেই অশান্তির খবর এসেছে খড়দহ, দিনহাটা থেকে। এদিন ভোট শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যেই খড়দহের বিজেপি প্রার্থী জয় সাহাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। অভিযোগ, তিনি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন সকাল থেকেই। তাঁর গাড়ি ঘিরে ধরেন তৃণমূলের লোকজন। দেওয়া হয় ‘গো ব্যাক’ স্লোগান। গোটা ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের যুগবেড়িয়ায়। জয় সাহা অবশ্য পাল্টা তৃণমূলের দিকের অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর দাবি, বুথের সামনে বেআইনি জমায়েত করে নিয়ম ভাঙছে ঘাসফুল শিবিরই। অশান্তির খবর পাওয়া গেছে দিনহাটা থেকেও। ভোট শুরু এক ঘণ্টার মধ্যেই এখানেও বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ শুরু হয়েছে। প্রার্থী অশোক মণ্ডল এদিক সকাল সকাল ভোট দিতে এসেছিলেন। তাঁকে ঘিরে ধরেন তৃণমূলের কর্মীরা। রীতিমতো হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, বহিরাগতদের নিয়ে এসেছিলেন বিজেপি প্রার্থী। সেই অভিযোগ উড়িয়ে বিজেপির তরফে পাল্টা ভোট দিতে না দেওয়ার অভিযোগ করা হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে।

```