Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

দাসনগরে দুয়ারে সরকারের ক্যাম্পে থিকথিকে ভিড়, পদপিষ্ট হয়ে আহত অনেকে

দ্য ওয়াল ব্যুরোঃ হাওড়ার দাসনগরে দুয়ারে সরকারের ক্যাম্পে ব্যাপক হুড়োহুড়ি। ভিড়ে পদপিষ্ট হয়ে গেলেন অনেকে। সূত্রের খবর এদিন হুড়োহুড়িতে ১২ জনের বেশি মানুষ আহত হয়েছেন। দাসনগরের বালটিকুরি মুক্তারাম হাইস্কুলে দুয়ারে সরকারের ফর্ম বিলি করা হচ্ছিল।

দাসনগরে দুয়ারে সরকারের ক্যাম্পে থিকথিকে ভিড়, পদপিষ্ট হয়ে আহত অনেকে

শেষ আপডেট: 26 August 2021 06:58

দ্য ওয়াল ব্যুরোঃ হাওড়ার দাসনগরে দুয়ারে সরকারের ক্যাম্পে ব্যাপক হুড়োহুড়ি। ভিড়ে পদপিষ্ট হয়ে গেলেন অনেকে। সূত্রের খবর এদিন হুড়োহুড়িতে ১২ জনের বেশি মানুষ আহত হয়েছেন। দাসনগরের বালটিকুরি মুক্তারাম হাইস্কুলে দুয়ারে সরকারের ফর্ম বিলি করা হচ্ছিল। সেখানেই ব্যাপক ভিড় হয়। ভোরের আলো ফুটতে না ফুটতেই লাইন দেন বহু মানুষ। কিন্তু স্কুলের গেট খোলা হয় সকাল ১০টা নাগাদ। গেট খুলতেই ব্যাপক হুড়োহুড়ি শুরু হয়। ভিড়ের ঠেলায় পড়ে যান অনেকে। প্রায় কয়েকশো মানুষের এই ঠেলাঠেলিতে পদপিষ্ট হয় অনেকেই। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছয় দাসনগর থানার পুলিশ। তাঁরাও উদ্ধারকাজে হাত লাগায়। দুয়ারে সরকার ক্যাম্পে বিশৃঙ্খলার ঘটনা নতুন নয়। এর আগেও একাধিক জায়গা থেকে অত্যাধিক ভিড় আর হুড়োহুড়ির খবর এসেছে। সেই অনুযায়ী সরকারের তরফে পদক্ষেপও করা হয়েছে। জেলাশাসকদের ক্যাম্পের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে নবান্ন। কিন্তু এদিন হাওড়ায় যে ছবি দেখা গেল তাতে পরিস্থিতির কিছুমাত্র বদল হয়েছে বলে মনে হয় না।

```