
শেষ আপডেট: 26 July 2022 07:42
দ্য ওয়াল ব্যুরো: গতকাল, ২৫ জুলাই ছিল ওয়ার্ল্ড এমব্রিওলজিস্ট ডে। ৪৪ বছর আগে এই দিনে জন্ম নিয়েছিল বিশ্বের প্রথম নলজাতক শিশু। তার চার দশক পর পশ্চিমবঙ্গের একটি জেলা সদরে প্রথমবার জন্ম নিল নলজাতক, অর্থাৎ টেস্ট টিউব বেবি (Test Tube Baby)।
বীরভূমের (Birbhum) সিউড়ির একটি বেসরকারি নার্সিংহোমে শুক্রবার টেস্ট টিউবের মাধ্যমে জন্ম হয় এক শিশুকন্যার। এই পদ্ধতিতে দ্বিতীবারের জন্য সন্তানসুখ পেয়ে অত্যন্ত খুশি পূর্ব বর্ধমানের শেহড়াবাজার এলাকার বাসিন্দা মিঠু রায় সামন্ত এবং অসিত কুমার সামন্ত। জানা গেছে, ২০১৪ সালে প্রথমবারে জন্য কন্যা সন্তানের জন্ম দেন মিঠুদেবী। কিন্তু অসুস্থতার জন্য মৃত্যু হয় শিশুটির।
এরপর তাঁরা ফের সন্তান ধারণের চেষ্টা করেন। কিন্তু পরপর ৪ বার মিঠুদেবীর গর্ভপাত হয়ে যায়। এরপর সন্তান লাভের আশায় দেশের বিভিন্ন প্রান্তে ঘুরলেও কোনও লাভ হয়নি। টস টিউব বেবির কথা অনেকে তাঁদের বললেও খরচের ভয়ে এগোতে সাহস করেননি ওই দম্পতি। শেষমেশ সিউড়ির একটি বেসরকারি নার্সিংহোমের চিকিৎসক দেবাশীষ দেবাংশীর কথা জানতে পারেন তাঁরা। তিনিও টেস্ট টিউব বেবির কথাই বলেন ওই দম্পতিকে, তবে অনেক কম খরচে।
তাঁর তত্ত্বাবধানে গত এক বছর ধরে ইন ভিট্রো ফার্টিলাইজেশনের (IVF) মাধ্যমে টেস্ট টিউব বেবি উৎপাদনের পদ্ধতি শুরু হয়। তারপরেই গত শুক্রবার জন্ম নেয় অসিতবাবু ও মিঠুদেবীর দ্বিতীয় সন্তান তথা জেলা সদরের প্রথম টেস্ট টিউব বেবি।
চিকিৎসক দেবাশীষ দেবাংশীর কথায়, 'ওঁর (মিঠুদেবী) যোনির নালি বন্ধ হয়ে যাওয়ার জন্য বাচ্চা আসছিল না। এক্ষেত্রে টেস্টটিউব বেবি ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা নেই। আর সেটাই এখানে করা হয়েছে। মাত্র ৮৫ হাজার টাকা খরচে এটি করা হয়েছে। আর এটা জেলার বুকে প্রথম, তাই এটা আমার কাছে অত্যন্ত গর্বের দিন।'
অন্যদিকে কাধিকবার ব্যর্থ হওয়ার পর আবার সন্তান পেয়ে অত্যন্ত খুশি মিঠুদেবী এবং অসিতবাবু। 'আমাদের দীর্ঘদিনের আশা পূরণ হয়েছে। কী যে আনন্দ হচ্ছে, তা মুখে বলে বোঝাতে পারব না। আমরা চিকিৎসকের কাছে কৃতজ্ঞ,' জানিয়েছেন ওই দম্পতি।
শ্রবণশক্তি নেই, তাই স্কুটির হর্ন শুনতে পাননি! রাগে যুবককে ছুরি দিয়ে কোপাল তরুণী