Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জঙ্গল ঘিরে রুদ্ধশ্বাস অপারেশন, ওড়িশায় অপহৃত ট্রাক ড্রাইভারকে ঘরে ফেরাল জেলা পুলিশ

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: মাছের ট্রাক নিয়ে অন্ধ্রপ্রদেশ থেকে ফেরার সময় ওড়িশায় (Odisha) জঙ্গল দস্যুরা অপহরণ করেছিল। গভীর জঙ্গলে রুদ্ধশ্বাস অপারেশন চালিয়ে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা এক ট্রাকচালককে উদ্ধার করল জেলা পুলিশ (District po

জঙ্গল ঘিরে রুদ্ধশ্বাস অপারেশন, ওড়িশায় অপহৃত ট্রাক ড্রাইভারকে ঘরে ফেরাল জেলা পুলিশ

শেষ আপডেট: 8 May 2023 08:15

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: মাছের ট্রাক নিয়ে অন্ধ্রপ্রদেশ থেকে ফেরার সময় ওড়িশায় (Odisha) জঙ্গল দস্যুরা অপহরণ করেছিল। গভীর জঙ্গলে রুদ্ধশ্বাস অপারেশন চালিয়ে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা এক ট্রাকচালককে উদ্ধার করল জেলা পুলিশ (District police returned the abducted truck driver)।

রামনগরের দক্ষিণ করঞ্জির বাসিন্দা ট্রাক চালক রাজেন্দ্র জানা। গত মঙ্গলবার অন্ধ্রপ্রদেশ থেকে মাছ বোঝাই লরি নিয়ে ওড়িশার দিকে আসার সময় রামনগর থেকে সাড়ে ৩০০ কিলোমিটার দূরে ওড়িশার ফতেগর জঙ্গলে অপহরণ করা হয় তাঁকে। রাজেন্দ্র জানান, ওড়িশার খুটিয়ার কাছে সন্ধ্যার নাগাদ শুনশান এলাকায় তাঁর কাছে একটি ফোন আসে। তিনি লরি থামাতেই বেশকয়েকজন যুবক তাঁকে গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে জঙ্গলের দিকে নিয়ে চলে যায়।

অভিযোগ, ওই রাতেই তাঁর স্ত্রী শিবানী জানাকে ফোনে জানানো হয়, রাজেন্দ্রকে অপহরণ করা হয়েছে। বারো লক্ষ টাকা মুক্তিপণও দাবি করা হয়। পুলিশকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এমন খবরে কান্নায় ভেঙে পড়ে পরিবার। পাঁচ লক্ষ টাকায় রফা করতে চাইলেও দস্যুরা তাতে রাজি হয়নি। শেষমেষ পরিবারের লোকজন রামনগর থানায় এসে পুলিশকে সব জানায়। রামনগর থানার পুলিশ ওড়িশা পুলিশের সঙ্গে যোগাযোগ করে। জেলা পুলিশের ডিএসপি রথীন্দ্রনাথ বিশ্বাস জানান, ওড়িশা পুলিশ সময় চেয়েছিল। এদিকে সময় চলে গেলে অপহৃতকে বাঁচানো হয়তো কঠিন হতো। তাই তাঁরাই উদ্যোগী হন। পরিবারের লোক সেজে ১০ লক্ষ টাকায় রফা করে জেলা পুলিশ। ৬ তারিখ সন্ধের মধ্যে টাকা তাদের হাতে পৌঁছে দিতে হবে বলে জানায় দুষ্কৃতীরা। তারপরেই পরিবারের লোকজনকে সঙ্গে নিয়ে ওড়িশা রওনা দেয় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।

মিশনের পুরোটা প্রকাশ্যে আনতে পুলিশ রাজি না হলেও যেটুকু জানা গেছে, সন্ধ্যা ছটার সময় টাকা দেওয়ার সময় দিয়েছিল দুষ্কৃতীরা। পরিবারের লোকের সঙ্গে কথা চলছিল অনবরত। ততক্ষণে লোকেশন ট্র্যাক করে তাদেরকে টার্গেট করে নেয় পুলিশ। ঠিক ছ’টার সময় নির্ধারিত জায়গায় চলে এসেছিল দুষ্কৃতীরা। কিন্তু ততক্ষণে ফোনে যোগাযোগ বন্ধ করে দিয়েছে পুলিশ। ট্রাকচালকের মাথায় তখন রিভলবার ঠেকিয়ে এক অপহরণকারী। সঙ্গে আরও পাঁচজন। আধঘণ্টা অপেক্ষার পরেও টাকা দিতে কেউ না পৌঁছনোয় ক্ষুব্ধ দুষ্কৃতীরা রাজেন্দ্রর মাথায় ধরে থাকা বন্দুক সরিয়ে তাকে টানতে টানতে বাইকে তোলার চেষ্টা করে। সেই সময়টারই অপেক্ষায় ছিল পুলিশ। রাজেন্দ্রর মাথা থেকে তারা বন্দুক সরাতেই ঝাঁপিয়ে পড়ে পুলিশ। এক অপহরণকারী মনোজ খুঁটিয়াকে গ্রেফতার করা গেলেও পালিয়ে যায় বাকিরা। ততক্ষণে ট্রাকচালককে নিরাপদে নিজেদের হেফাজতে নিয়ে নেয় পুলিশ।

রাজেন্দ্রের বাবা স্বপনকুমার জানা বলেন, “আমি ভাবতে পারিনি ছেলেকে আবার ফিরে পাব। জেলা পুলিশকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।” স্বামীকে ফিরে পেয়ে রামনগর থানাতেই কান্নায় ভেঙে পড়েন শিবানী জানা। পুলিশ মনে করছে এই অপহরণের পেছনে পূর্ব পরিকল্পনা ছিল। ধৃত অপহরণকারীকে সোমবার কাঁথি আদালতে পেশ করে হেফাজত চেয়ে আবেদন জানিয়েছে পুলিশ।

এক মিনিট দেরিতে স্কুলে ঢুকতে দেওয়া হয়নি পড়ুয়াদের! অভিভাবকদের বিক্ষোভ আসানসোলে


```