
শেষ আপডেট: 7 March 2019 11:15
এই সেতু তৈরির ফলে এ বার কলকাতা থেকে বকখালি ও ফ্রেজারগঞ্জে পৌঁছে যাওয়া যাবে খুব সহজেই। এত দিন কলকাতা থেকে বকখালি পৌঁছতে হাতানিয়া-দোয়ানিয়া নদীতে ফেরি পার করতে হত। তাই হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর এই সেতুর দাবি দীর্ঘদিনের। ২০১৫ সালে শুরু হয় এই সেতু তৈরির কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্প শেষ হওয়ার কথা ছিল ২০১৭ সালের ডিসেম্বর মাসে। নদীর উপর সেতুর দৈর্ঘ্য ৩৪০ মিটার। অ্যাপ্রোচ রোড সহ সেতুটির মোট দৈর্ঘ্য ৩.৪ কিমি।
দ্বিতীয় হুগলি সেতুর আদলে এই সেতু তৈরি করতে মোট খরচ হয়েছে ২২৮ কোটি টাকা। কেন্দ্রের ব্যয় বরাদ্দেই তৈরি হয়েছে সেতুটি। এ দিন সেতুর উদ্বোধনে গিয়ে রাজ্যের মন্ত্রী বলেন “৩৪ বছরের বামফ্রন্ট সরকার যা করতে পারেনি তা আমাদের সরকার ৭ বছরে করে দেখিয়েছে। তবে এখন সেতুর উপরে ছোট যান চলাচল করবে। পরে চলাচল করবে বড় যানবাহন।”
সেতুর উদ্বোধন হয়ে যাওয়ায় খুশি এলাকার মানুষ, এখন সূচি মেনে কেন্দ্রের মন্ত্রী আগামীকাল ফের সেতুর উদ্বোধন করেন কি না তা দেখার অপেক্ষায় রয়েছেন তাঁরা।