Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জেলাশাসক কী খাবেন? জানার আগেই আদিবাসীদের সঙ্গে খিচুড়ি ভর্তি পাতা নিয়ে বসে গেলেন তিনি

দ্য ওয়াল ব্যুরো: স্থানীয় জনজাতির মানুষের পাশে একসঙ্গে বসে পাত পেড়ে খিচুড়ি খেলেন আলিপুরদুয়ারের নতুন জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা! তিনি একা নন, প্রত্যন্ত এক গ্রামের হুল উৎসবের অনুষ্ঠানে তাঁর সঙ্গে থাকা জেলার অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের

জেলাশাসক কী খাবেন? জানার আগেই আদিবাসীদের সঙ্গে খিচুড়ি ভর্তি পাতা নিয়ে বসে গেলেন তিনি

শেষ আপডেট: 30 June 2019 22:36

দ্য ওয়াল ব্যুরো: স্থানীয় জনজাতির মানুষের পাশে একসঙ্গে বসে পাত পেড়ে খিচুড়ি খেলেন আলিপুরদুয়ারের নতুন জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা! তিনি একা নন, প্রত্যন্ত এক গ্রামের হুল উৎসবের অনুষ্ঠানে তাঁর সঙ্গে থাকা জেলার অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের ওখানেই একসঙ্গে বসে খিচুড়ি আর লাবড়া দিয়েই রবিবার দুপুরের আহার সারতে নির্দেশ দিলেন তিনি। তবে এই খিচুড়ি খাওয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে জেলাশাসক অবশ্য জানান, এতে বিশেষ কিছুই নেই। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তিনি বলেন, “সমাজ ও মানুষের উন্নয়নের কাজ করি আমরা। তাই এটা আমাদের কাছে নতুন কিছু নয়। হুল উৎসব চলছে, উদযাপন করা হচ্ছে। আমরা সাধারণ আদিবাসী মানুষের পাশে রয়েছি।” আলিপুরদুয়ারের দু'নম্বর ব্লকে চালনীরপাক গ্রাম ওই জেলার প্রত্যন্ত আদিবাসী গ্রামগুলোর মধ্যে অন্যতম। সেখানে পৌঁছে জেলা শাসকের এই অন্য রকম ভূমিকায় সকলে অভিভুত। এ দিন আলিপুরদুয়ারের জেলা স্তরের হুল উৎসব চলছিল চালনীরপাক গ্রামের এসসি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। সেই অনুষ্ঠানের উদ্বোধন করেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা ছাড়াও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এই অনুষ্ঠানে এলাকার আদিবাসী সম্প্রদায়ের সাঁওতাল, মুণ্ডা-সহ বিভিন্ন জনজাতির মানুষেরা অংশ গ্রহণ করেন। তিরন্দাজ প্রতিযোগিতা-সহ আরও নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঐতিহাসিক হুল দিবস পালন করে জেলা প্রশাসন। সেই অনুষ্ঠান মঞ্চের পেছনেই আমজনতার জন্য খিচুড়ি ও লাবড়া দিয়ে মহাভোজের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের মাঝে, দুপুরবেলা পাত পেড়ে খাচ্ছিলেন আট থেকে আশি-- এলাকার সকলেই। সেখানেই খেতে বসে পড়েন খোদ জেলাশাসক নিজে। পাত পেড়ে খিচুড়ি খান আলিপুরদুয়ারের জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকারও। সাধারণ মানুষের সঙ্গে বসে জেলা শাসকের খিচুড়ি খাওয়া দেখে তাজ্জব বনে গেছেন অনেকেই। আলিপুরদুয়ার দু'নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ দাসও জেলা শাসকের পাশে বসে সকলের সঙ্গে খিচুড়ি খেয়ে মধ্যাহ্ন ভোজ সারেন। অনুপবাবু বলেন, “ডিএম হো তো অ্যায়সা। সাধারণের জন্য রান্না করা খাবার পাত পেড়ে খেতে পেরেছেন উনি। এটা আমাদের গর্ব, যে আমরা এমন এক জন জেলা শাসক পেয়েছি। এলাকার রাস্তা সংস্কার-সহ বিভিন্ন উন্নয়নের কথা বলেছি ওঁকে। উনি বলেছেন, উন্নয়নের সব কাজ গুরুত্ব দিয়ে করা হবে।”

```