Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

 সার্কিট বেঞ্চের আদলে অভিনব বিশাল কেক! দাবি পূরণ হবে কি?

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: দীর্ঘ চার দশক ধরেই দাবি ছিল। পূরণ হয়নি। এবার দাবি ছিনিয়ে নিতে সামনে এল এক অভিনব পদ্ধতি! কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের অস্থায়ী ভবনের আদলে জলপাইগুড়িতে তৈরি হলো ৫০ পাউন্ড ওজনের পেল্লায় এক কেক! উদ্যোক্তা, জলপাই

 সার্কিট বেঞ্চের আদলে অভিনব বিশাল কেক! দাবি পূরণ হবে কি?

শেষ আপডেট: 23 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: দীর্ঘ চার দশক ধরেই দাবি ছিল। পূরণ হয়নি। এবার দাবি ছিনিয়ে নিতে সামনে এল এক অভিনব পদ্ধতি! কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের অস্থায়ী ভবনের আদলে জলপাইগুড়িতে তৈরি হলো ৫০ পাউন্ড ওজনের পেল্লায় এক কেক! উদ্যোক্তা, জলপাইগুড়ির বাবুপাড়ার এক কেক প্রস্তুতকারক সংস্থা। তারা প্রতি বছরই কিছু না কিছু অভিনবত্ব আনে তাদের বড়দিনের কেকে। অন্যান্য নানা রকম কেকের পাশাপাশি, তাদের এবারের চমক, জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের অস্থায়ী ভবন। এই কেকের বিনিময় মূল্য মাত্র কুড়ি হাজার টাকা। পেল্লায় কেকের কারিগর অমল সরকার বললেন, "যেহেতু এটা খাবার জিনিস, তাই বেশি দিন আগে বানানো যায় না। আমরা পুরো টিম তিন দিন ধরে, দিন-রাত এক করে ৫০ পাউন্ড ওজনের এই পেল্লায় কেক বানিয়েছি। এতে ময়দা, ডিম, মার্জারিন, ডালডা, সমস্ত রকমের ড্রাই ফ্রুট দেওয়া হয়েছে।" সংস্থার কর্ণধার রঞ্জনা সাহা জানান, দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে সার্কিট বেঞ্চ নিয়ে আন্দোলন চলছে জলপাইগুড়ি শহরে। অস্থায়ী ভবনের পরিকাঠামো তৈরি হয়ে পড়ে আছে। কিন্তু কিছুতেই চালু হচ্ছে না সার্কিট বেঞ্চ। "তাই এ বার আমরা এই কেক বানিয়ে স্যান্টা ক্লজের কাছে আবেদন রাখছি, যেন অবিলম্বে চালু হয় সার্কিট বেঞ্চ।"-- বলেন তিনি। প্রতিবাদ তো হল, এখন ফল হবে কি না, তা সময়ই বলতে পারবে।

```