Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছাগল বিক্রি নিয়ে মতান্তর, বাবার উপর অভিমানে চরম সিদ্ধান্ত কলেজ পড়ুয়ার

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: ছাগল বিক্রি নিয়ে বাবা-ছেলের মনোমালিন্য (Disagreement over a goat between father-son) হয় বুধবার সন্ধেবেলা। বচসাও হয় দুজনের। তারপরেই বাড়ি থেকে বেরিয়ে যান তন্ময় ঘোষ নামে ২২ বছরের তরুণ। সারারাত আর তাঁর খোঁজ মেলেনি।

ছাগল বিক্রি নিয়ে মতান্তর, বাবার উপর অভিমানে চরম সিদ্ধান্ত কলেজ পড়ুয়ার

শেষ আপডেট: 4 May 2023 07:13

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: ছাগল বিক্রি নিয়ে বাবা-ছেলের মনোমালিন্য (Disagreement over a goat between father-son) হয় বুধবার সন্ধেবেলা। বচসাও হয় দুজনের। তারপরেই বাড়ি থেকে বেরিয়ে যান তন্ময় ঘোষ নামে ২২ বছরের তরুণ। সারারাত আর তাঁর খোঁজ মেলেনি।

বৃহস্পতিবার সকালে নাকাশিপাড়ার ব্রজপুর এলাকায় ২ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত চিচুড়িয়ায় আমগাছে এক যুবককে ঝুলতে দেখেন এলাকার মানুষ। শোরগোল পড়ে এলাকায়। তন্ময়কে খুঁজে না পেয়ে ততক্ষণে দিশেহারা তাঁর বাড়ির লোকজন। খবর পেয়েই তাঁরা ছুটে যান চিচুড়িয়ায়। তারপরেই বুঝতে পারেন রাগের বশে চরম সিদ্ধান্ত (found dead) নিয়েছেন তাঁদের ছেলে।

খবর পেয়ে নাকাশিপাড়া থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। সামান্য অশান্তি থেকে এমন কাণ্ড ঘটবে ভাবতে পারেননি তন্ময়ের বাড়ির লোক। পরিবারসূত্রে জানা গেছে, একটি ছাগল বিক্রিকে কেন্দ্র করে বাবা-ছেলের অশান্তি বাঁধে। ছাগলটি ১০ হাজার টাকায় বিক্রি হবে, না সাড়ে ১১ হাজার টাকায়, এই নিয়ে অশান্তির সূত্রপাত। সন্ধেবেলা থেকে রাত পর্যন্ত দফায় দফায় ঝগড়া হয় দুজনের। তারপরেই বাড়ি থেকে চলে যায় তন্ময়।

তন্ময় কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল বলে জানা গেছে। ছাগল বিক্রি নিয়ে অশান্তির জেরে তাঁর এমন সিদ্ধান্তে শোকের ছায়া নেমেছে গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ময়নায় নেতা খুনের ঘটনায় ধর্মঘট, এদিকে পাশেই বিজেপি নেতার বাড়িতে ঢালাও মাংস-ভাত!


```