Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

আবার প্রলয়ের পর এবার কি সেলুলয়েডে যাদবপুরের ব়্যাগিং! খোলামেলা জানালেন পরিচালক রাজ চক্রবর্তী

দ্য এয়াল ব্যুরো: যাদবপুর ছাত্র মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি (Jadavpur Student death) আন্দোলিত সমাজও। ব়্যাগিংয়ের অভিযোগে বিচলিত সকলেই। এবার এই বিষয়ে তীব্র নিন্দা শোনা গেল পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তীর (Director Raj Chakraborty)

আবার প্রলয়ের পর এবার কি সেলুলয়েডে যাদবপুরের ব়্যাগিং! খোলামেলা জানালেন পরিচালক রাজ চক্রবর্তী

শেষ আপডেট: 22 August 2023 10:10

দ্য এয়াল ব্যুরো: যাদবপুর ছাত্র মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি (Jadavpur Student death) আন্দোলিত সমাজও। ব়্যাগিংয়ের অভিযোগে বিচলিত সকলেই। এবার এই বিষয়ে তীব্র নিন্দা শোনা গেল পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তীর (Director Raj Chakraborty) কণ্ঠে।

ব্যারাকপুর সুকান্ত সদনে এনসিসির একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রাজ। সেখানে যাদবপুরের ঘটনার তীব্র নিন্দা করে রাজ (Director Raj Chakraborty)  বলেন, “বেশি শিক্ষিত হয়ে গেলে অনেকের মনে অহঙ্কার জন্ম নেয়। তীব্র অহঙ্কার থেকেই যাদবপুরে এই ঘটনা ঘটেছে বলে আমার মনে হয়। মনে রাখতে হবে, আমি কোন ব্যাক গ্রাউন্ড থেকে এসেছি সেটা বড় কথা নয়, আমি কোন পরিবেশে রয়েছি সেটা দেখা জরুরি।”

রাজের কথায়, এই ধরনের ঘটনা ঘটা উচিত না। মানুষের সাথে মিশতে হবে, সাধারণ জীবনযাপন করতে হবে। ইয়ার্কি মারা যায়, কিন্তু তার থেকে কারও প্রাণ চলে যাবে এটা ঠিক নয়। শুধু যাদবপুর নয়, সমাজের কোনও স্তরেই ব়্যাগিংকে প্রশ্রয় দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। রাজ বলেন, ‘যাদবপুরে এই ধরনের একটা বাসা তৈরি হয়েছিল। সেটা এবার প্রকাশ্যে এসেছে। এক্ষুনি এটা বন্ধ করা দরকার।”

ইতিমধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে সাড়া ফেলেছে রাজ চক্রবর্তী (Director Raj Chakraborty) পরিচালিত, ‘আবার প্রলয়’। যাদবপুরের ব়্যাগিং প্রসঙ্গে সমাজে বার্তা পৌঁছে দিতে তিনি কি সিনেমা তৈরির পরিকল্পনা করছেন? মুচকি হেসে রাজের সলজ্জ জবাব, “ওয়েট করুন। সময় আসলেই বুঝতে পারবেন কী তৈরি করছি!”

যাদবপুরের ব়্যাগিং প্রসঙ্গে ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করার দরকার রয়েছে বলে মন্তব্য করেছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এদিন সেই প্রসঙ্গে জানতে চাওয়া হলে রাজ বলেন, “আমি নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করে বলছি না। তবে প্রতিবাদের নিজস্ব ভাষা থাকে। কিন্তু সেখানে যেন কুকথার প্রয়োগ না হয়। যারা অহঙ্কারী তারা খারাপ কথা বলে থাকেন, সাধারণ মানুষ খারাপ কথা বলেন না। অন্যকে আঘাত করে কোন ভাষা ব্যবহার করা উচিত না। দাম্ভিক এর মত কথা বলা উচিত নয়।"

আরও পড়ুন: র‍্যাগিংয়েই মৃত্যু ছাত্রের, যাদবপুরে ধৃতদের বিরুদ্ধে অ্যান্টি র‍্যাগিং আইনের ৪ নম্বর ধারা প্রয়োগ পুলিশের


```