
শেষ আপডেট: 18 March 2022 09:22
দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার মাদ্রাসা শিক্ষকের জঙ্গি যোগের ঘটনায় মুখ খুললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কেন বারে বারে মাদ্রাসা শিক্ষকদের (Madrasa Teacher) বিরুদ্ধে জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ উঠছে তা খতিয়ে দেখা দরকার বলে জানান বিজেপির এই অন্যতম সর্বভারতীয় সহ-সভাপতি।
বাংলাদেশের (Bangladesh) জঙ্গি সংগঠন আনসারুল্লার এক সদস্য সম্প্রতি ভোপাল (Bhupal) থেকে ধরা পড়েছে। সেই জঙ্গিকে আশ্রয় দেওয়ার অভিযোগে রাজ্য পুলিশের এসটিএফ হাওড়ার বাঁকড়া থেকে মাদ্রাসা শিক্ষক আমিরুদ্দিন আনসারিকে গ্রেফতার করে। এসটিএফের (STF) দাবি জেরায় এই মাদ্রাসা শিক্ষকের সঙ্গে আল-কায়েদার যোগসাজশের তথ্য পাওয়া গিয়েছে। অসমে ধরা পরা এক আল-কায়েদা সদস্যকেও বাঁকড়ার ভাড়া করা ফ্ল্যাটে এই শিক্ষক আশ্রয় দিয়েছিলেন বলে গোয়েন্দাদের দাবি।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে সরাসরি রাজ্যের মাদ্রাসা পরিচালনা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ। তিনি বলেন, মাদ্রাসাগুলো কি এই জন্যই খোলা হয়েছে নাকি এরা এই সমস্ত ঘটনা জানে না সেটা খতিয়ে দেখা প্রয়োজন।
দোল উপলক্ষে দিলীপ ঘোষ এই মুহূর্তে খড়্গপুরে (Kharagpur) আছেন। শুক্রবার সকালে রেল শহরে প্রাতঃভ্রমণে বের হন। তখনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, এখানে পুলিশকে আরও ক্ষমতা দিতে হবে। আধুনিক যন্ত্রপাতি দেওয়া প্রয়োজন। তাঁর অভিযোগ পুলিশকে জঙ্গি দমনের পরিবর্তে বিরোধীদের উপর নজরদারির ব্যবহার করছে রাজ্য সরকার।
'কাশ্মীর ফাইলস' সিনেমা নিয়েও সরব হন দিলীপ ঘোষ। একযোগে নিশানা করেন তৃণমূল ও বামেদের।
বিছানায় স্বামী আর তার প্রেমিক মিলে বিকৃত যৌন খেলায় বাধ্য করত বধূকে!