Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

স্কুল খুললে খরচ বাড়ে, বার খুললে সরকারের লাভ: দিলীপ ঘোষ

দ্য ওয়াল ব্যুরো: কোভিড বিধিনিষেধের মেয়াদ আরও ১৫ দিন বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩০ জুন পর্যন্ত বেশ কিছু ক্ষেত্রে বিধিনিষেধ জারি থাকবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আবার ছাড়ও দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্নের এই সিদ্ধান্ত

স্কুল খুললে খরচ বাড়ে, বার খুললে সরকারের লাভ: দিলীপ ঘোষ

শেষ আপডেট: 15 June 2021 06:01

দ্য ওয়াল ব্যুরো: কোভিড বিধিনিষেধের মেয়াদ আরও ১৫ দিন বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩০ জুন পর্যন্ত বেশ কিছু ক্ষেত্রে বিধিনিষেধ জারি থাকবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আবার ছাড়ও দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্নের এই সিদ্ধান্তকে এদিন তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কোভিড আবহে দীর্ঘ দিন ধরেই বন্ধ রয়েছে স্কুল কলেজ। সম্প্রতি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা না হওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। আবার গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন ৩০ জুন পর্যন্ত রেস্টুরেন্ট বার বেলা ১২টা থেকে খোলা রাখা যাবে রাত ৮টা পর্যন্ত। এই পরিপ্রেক্ষিতে এদিন দিলীপ ঘোষ বলেন, স্কুল কলেজ খোলা থাকলে সরকারের খরচ হয়। আর বার যদি খোলা থাকে তবে তো সরকারের লাভ। দলের নেতারা মস্তি করতে পারেন। তাই জন্যেই স্কুল কলেজ বন্ধ থাকলেও নির্দিষ্ট সময়ে বার খোলার অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়েও মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। গতকাল রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়েছিলেন তাঁরা। দিলীপ ঘোষের বক্তব্য, ওঁরা নিজের মতো এসেছিলেন আবার নিজের মতোই চলে গেছেন। এতে দলের কোনও ক্ষতি নেই। দলের আদি নেতারা এখনও গেরুয়া উত্তরীয় ছাড়েননি বলেই দাবি রাজ্য সভাপতির। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে অফিস কাছাড়ি খোলার অনুমতিও দিয়েছেন। তবে ২৫ শতাংশ কর্মী নিয়ে সরকারি অফিস এবং ৫০ শতাংশ কর্মী নিয়ে বেসরকারি অফিস খোলা যাবে বলে জানিয়েছেন তিনি। যেহেতু এখনও গণপরিবহনে ছাড় দেওয়া হয়নি, তাই অফিস খুললে পরিবহনের ব্যবস্থাও কোম্পানিকেই করতে বলা হয়েছে। এছাড়া আরও বিভিন্ন ক্ষেত্রে ছাড় দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ আগের চেয়ে এখন অনেকটাই কম। তবু ঝুঁকি নিতে চায়নি রাজ্য সরকার।

```