Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জোর করে ভোট, পিছনের দরজা দিয়ে মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা: দিলীপ ঘোষ

দ্য ওয়াল ব্যুরো: ভবানীপুরে উপনির্বাচনের (Bhawanipur Byelection) দিনক্ষণ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ভোটের প্রচারও শুরু হয়ে গিয়েছে জোরকদমে। এই উপনির্বাচন নিয়ে এদিন তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ব

জোর করে ভোট, পিছনের দরজা দিয়ে মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা: দিলীপ ঘোষ

শেষ আপডেট: 12 September 2021 03:26

দ্য ওয়াল ব্যুরো: ভবানীপুরে উপনির্বাচনের (Bhawanipur Byelection) দিনক্ষণ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ভোটের প্রচারও শুরু হয়ে গিয়েছে জোরকদমে। এই উপনির্বাচন নিয়ে এদিন তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মুখ্যমন্ত্রী থাকার জন্যেই জোর করে এই উপনির্বাচন করা হচ্ছে। কোথায় কন্যাশ্রী! দক্ষিণ দিনাজপুরে ১৪ বছরেই ছাদনাতলায় পাত্রী, চলছে বোনের বিয়ের কথাও ভবানীপুরের উপনির্বাচনের উপর নির্ভর করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বের ভাগ্য। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিপরীতে তৃণমূল সুপ্রিমোর পরাজয়ের পর এখন নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রী থাকতে চাইলে ছ'মাসের মধ্যে তাঁকে কোনও না কোনও ভোটে জিতে আসতে হবে। সেই পরিপ্রেক্ষিতে ৩০ সেপ্টেম্বর ভবানীপুরের ভোট তাৎপর্যপূর্ণ। এদিন ইকোপার্কে প্রাতঃভ্রমনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে পিছনের দরজা দিয়ে মুখ্যমন্ত্রী হতে হচ্ছে। সেই কারণেই জোর করে উপনির্বাচন করানো হচ্ছে বলেও অভিযোগ করেন গেরুয়া সভাপতি। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী না হলে তৃণমূল দলটাই থাকবে না। উঠে যাবে। বিজেপি যে ভবানীপুরে জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামছে সেকথাও এদিন পরিষ্কার করে দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, নন্দীগ্রামের মতো ভবানীপুরেও ভোটের ফল তাঁদের পক্ষেই যাবে। কোভিড আবহে উপনির্বাচন নিয়ে আপত্তি করেছিল বিজেপি। কেন আরও কেন্দ্রে ভোট বাকি থাকতে শুধুমাত্র ভবানীপুরের উপনির্বাচনের তারিখ জানানো হল তা নিয়েও প্রশ্ন উঠেছে একাধিক। গুজরাতের মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং তা নিয়ে তৃণমূলের কটাক্ষ প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তৃণমূল আগে নিজের ঘর সামলাক। তারপর অন্যের ঘরে উঁকি দেবে। দলটাই হয়তো আর থাকবে না। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```