Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ইন্ডিয়া নয় ভারত হবেই, পছন্দ না হলে দেশ ছাড়তে পারে', হুঙ্কার দিলীপের, পাল্টা তৃণমূল

দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়া না ভারত? দেশে তৈরি হওয়া নতুন বিতর্ক (Bharat Debate) প্রতিদিনই নতুন মাত্রা নিচ্ছে। জি২০ সম্মেলনের মঞ্চেও এই বিতর্কর ছোঁয়া লেগেছে। নরেন্দ্র মোদীকে 'প্রাইম মিনিস্টার অফ ভারত' বলে উল্লেখ করা হয়েছে। বিরোধীরা যখন এই

'ইন্ডিয়া নয় ভারত হবেই, পছন্দ না হলে দেশ ছাড়তে পারে', হুঙ্কার দিলীপের, পাল্টা তৃণমূল

শেষ আপডেট: 10 September 2023 09:36

দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়া না ভারত? দেশে তৈরি হওয়া নতুন বিতর্ক (Bharat Debate) প্রতিদিনই নতুন মাত্রা নিচ্ছে। জি২০ সম্মেলনের মঞ্চেও এই বিতর্কর ছোঁয়া লেগেছে। নরেন্দ্র মোদীকে 'প্রাইম মিনিস্টার অফ ভারত' বলে উল্লেখ করা হয়েছে। বিরোধীরা যখন এই নিয়ে সরব হচ্ছেন, তখন 'ভারত'-এর পক্ষে সওয়াল করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি জোর গলায় বলেন, 'ইন্ডিয়া নয়, ভারত হবেই। যার পছন্দ হবে না, সে বাইরে যেতে পারে।'

রবিবার খড়্গপুরের ডিভিসি মার্কেটে এক চা চক্রে যোগ দেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। সেখানেই ইন্ডিয়া না ভারত এই নিয়ে প্রশ্ন করা হলে, চাঁছাছোলা ভাষায় বিরোধীদের আক্রমণ করেন তিনি। বলেন, 'ইন্ডিয়া নয়, দেশের নাম রাখা হবে ভারত।' এমনকী সব পাল্টে ফেলার হুঁশিয়ারিও দেন দিলীপ। বলেন, 'সব পাল্টে দেব আমরা, কোনও বাপের ব্যাটার হিম্মত নেই আটকে রাখবে।'

এরপরই তৃণমূল-বিজেপিকে নিশানা করে দিলীপ (Dilip Ghosh) বলেন, 'প্রাচীন ভারতকে দুনিয়ার সামনে তুলে ধরছি। এখানকার তৃণমূল বন্ধুরা জানেন না ভারত কী, ইন্ডিয়া কেন বলছে? এর পিছনে ইতিহাস কী রয়েছে? সিপিএমের খুব কষ্ট হচ্ছে।'

দিলীপ যোগ করেন, 'বিভিন্ন শহরের নাম পাল্টাচ্ছে, সব পাল্টে দেব আমরা। ইন্ডিয়া খুঁজলে জেলে গিয়ে খোঁজো। ভারতে কোনও ইন্ডিয়া থাকবে না। কোথাও ব্রিটিশ, পর্তুগিজদের দেওয়া নাম রাখা হবে না। কলকাতার রাস্তায় বহু ব্রিটিশ মূর্তি ছিল। এখন ক'টা আছে? যে ক'টা আছে ক্ষমতায় এলে সেগুলো উপড়ে ফেলব।'

দিলীপ ঘোষের মন্তব্যে শোরগোল পড়ে গেছে। তীব্র নিন্দা করেছে তৃণমূল-সিপিএম। তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, 'দেশের স্বাধীনতা যুদ্ধে বিজেপি অংশ নিয়েছিল? ওরা তো মুচলেকা দিয়ে ক্ষমা চেয়েছিল। দিলীপ ঘোষ আসলে দলে কল্কে পাচ্ছেন না, তাই ভেসে থাকার জন্য এইসব বলছে।' একই সুরে সুর মিলিয়েছেন সিপিএমও।

আরও পড়ুন: ভাইকে বাঁচাতে গিয়ে জলে ডুবল দাদাও! ক্যানিংয়ের গ্রামে মর্মান্তিক মৃত্যু ২ শিশুর


```