Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

শাসকদলের নানা সংগঠন থেকে সরকার, সবেতে জড়িত ছিলেন দেবাঞ্জন, নেতারাও জানতেন: দিলীপ ঘোষ

দ্য ওয়াল ব্যুরো: দেবাঞ্জন দেব দক্ষিণ কলকাতা তৃণমূলের তথ্য প্রযুক্তি সেলের আহ্বায়কের দায়িত্বে ছিলেন বলে অভিযোগ তুললেন দিলীপ ঘোষ। সংগঠন থেকে সরকার সব জায়গায় জড়িত ছিলেন তিনি, এমনটাই দাবি তাঁর। তিনি আরও জানান, তৃণমূলের সর্বোচ্চ নেতারা সব জ

শাসকদলের নানা সংগঠন থেকে সরকার, সবেতে জড়িত ছিলেন দেবাঞ্জন, নেতারাও জানতেন: দিলীপ ঘোষ

শেষ আপডেট: 2 July 2021 07:27

দ্য ওয়াল ব্যুরো: দেবাঞ্জন দেব দক্ষিণ কলকাতা তৃণমূলের তথ্য প্রযুক্তি সেলের আহ্বায়কের দায়িত্বে ছিলেন বলে অভিযোগ তুললেন দিলীপ ঘোষ। সংগঠন থেকে সরকার সব জায়গায় জড়িত ছিলেন তিনি, এমনটাই দাবি তাঁর। তিনি আরও জানান, তৃণমূলের সর্বোচ্চ নেতারা সব জানতেন। তাঁরা জানতেন বলেই দেবাঞ্জন এতদিন এসব করতে পেরেছেন বলে অভিযোগ তোলেন দিলীপ ঘোষ।

আজ, শুক্রবার এই মর্মে টুইট করেন দিলীপ।

https://twitter.com/DilipGhoshBJP/status/1410645156395556864
এর আগেও দিলীপ ঘোষ জানিয়েছিলেন, তিনি খবর পেয়েছেন একসময় দেবাঞ্জন দেব দক্ষিণ কলকাতায় তৃণমূলের আইটি সেলের কনভেনর ছিল। দেবাঞ্জনের এক কর্মীও নাকি বিজেপিকে জানিয়েছে, নির্বাচনের আগে দীর্ঘদিন ভোটার তালিকা তৈরিতে নিযুক্ত ছিল দেবাঞ্জন। এই কথা উল্লেখ করে দিলীপ ঘোষের অভিযোগ, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের সময় ভুয়ো গাড়ি, নীল বাতি ব্যবহার করা হয়েছিল নানা জায়গায়। এতে ভোট প্রভাবিত হয়েছিল। দেবাঞ্জনের মতো আরও অনেকেই এসবে যুক্ত ছিলেন বলেও দাবি করেন দিলীপ ঘোষ। তারা নীল বাতি লাগানো গাড়ি নিয়ে বেরিয়ে যেত, বিভিন্ন বুথে বুথে ঘুরত অবজারভার হিসাবে। দিলীপ ঘোষের অভিযোগ, শুধু দেবাঞ্জন দেব নয়, একুশের নির্বাচনে এরকম আরও অনেক ভুয়ো ব্যক্তিকেই অফিসার সাজিয়ে, ভোটদান থেকে গণনা পর্যন্ত বিভিন্ন পর্যায়ে কাজে লাগিয়েছে শাসকদল। তিনি হুঁশিয়ারি দেন, এ নিয়ে সঠিক তদন্ত না হলে প্রয়োজনে আদালতে যাওয়া হবে।

```