Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গরুর দুধে সোনা আছেই, বৈজ্ঞানিক নথি পেশ দিলীপের, ভরসা পোল্যান্ডের গবেষণা

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় গরুর দুধে সোনার ভাগ আছে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এমন বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই চলছে। মিম-আক্রমণ চলছে দিলীপ ঘোষের উপরে। গত দু'দিন ধরে চলা সেই আক্রমণের কোনও জবাবই দেননি দিলীপ। আর বুধবার নিজের দাবির সমর্

গরুর দুধে সোনা আছেই, বৈজ্ঞানিক নথি পেশ দিলীপের, ভরসা পোল্যান্ডের গবেষণা

শেষ আপডেট: 6 November 2019 07:49

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় গরুর দুধে সোনার ভাগ আছে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এমন বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই চলছে। মিম-আক্রমণ চলছে দিলীপ ঘোষের উপরে। গত দু'দিন ধরে চলা সেই আক্রমণের কোনও জবাবই দেননি দিলীপ। আর বুধবার নিজের দাবির সমর্থনে পোল্যান্ডের এক গবেষণা পত্র সামনে নিয়ে এলেন তিনি। সেই গবেষণায় দাবি করা হয়েছে, গরুর দুধে সত্যি সত্যি নানা মিনারেলসের মধ্যে সোনাও রয়েছে। এদিন দিলীপ ঘোষ দ্য ওয়ালকে বলেন, "আমি কখনওই বলিনি যে, দুধ থেকে সোনা পাওয়া যায় বা সোনা তৈরি হয়। আমি বলেছি, দুধে সোনার ভাগ রয়েছে। সেটা যে ঠিক তার বৈজ্ঞানিক প্রমাণও রয়েছে।" সেই প্রমাণ হিসেবেই তিনি এক নথির উল্লেখ করেছেন। পোল্যান্ডের জার্নাল অফ এনভেয়রমেন্টাল স্টাডিজ-এ প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে গরুর দুধে মোট ৩৮ রকম মাইক্রোএলিমেন্ট রয়েছে। তার মধ্যে সোনাও রয়েছে। মধ্য ইউরোপের সাইলেসিয়া অঞ্চলের গরুর দুধেই সোনা পাওয়া যায় বলে দাবি করা হয়েছে ওই রিপোর্টে। দিলীপ ঘোষের দাবি ছিল, ভারতীয় গরুর দুধেই শুধুমাত্র সোনার ভাগ রয়েছে। অন্য গরুর দুধে নয়। আর তিনি যে নথি সামনে এনেছেন তার দাবি মধ্য ইউরোপের সাইলেসিয়া অঞ্চলের গরুর দুধে রয়েছে সোনা, রুপো-সহ বিভিন্ন উপাদান। সেই সব উপাদানের মধ্যে জিঙ্ক, আয়োডিন, অ্যালমুনিয়াম, কপার, ম্যাঙ্গানিজ ইত্যাদি ৩৮ রকমের খনিজ। এই গবেষণাটি করেছে পোল্যান্ডের এগ্রিকালচার ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ অ্যানিম্যাল হাইজিন অ্যান্ড এনভায়রমেন্ট। গবেষণাটি করা হয় ২০০১ থেকে ২০০৪ সালের মধ্যে। ওই গবেষণা পত্রে অবশ্য দিলীপ ঘোষের বলা গরুর কুঁজে থাকা স্বর্ণনাড়ি সম্পর্কে কিছু বলা হয়নি। দুধে সোনা ও স্বর্ণনাড়ি নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে রাজ্যে। চায়ের দোকান থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্র একই আলোচনা। তার কোনও জবাব দেননি দিলীপ ঘোষ। তিনি বলেন, "আমি যা বলার তা বলেছি। যা চলছে চলুক।"

```